Saturday, January 24, 2026

রঙ লাগিলো মনে

Date:

Share post:

মুহাঃ মোশাররফ হোসেন:

সোনার ফসল তুলবে ঘরে রঙ লাগিলো মনে,
তাই না দেখে কৃষিনিরা মধুর সুরে মাতোয়ারা গানে”
চল না বন্ধু গ্রামে ছুটি ঐ শিকড়ের টানে।

ঈদের আনন্দ চলছে গাঁয়ে, নেই তো কোথাও ভিধাভেদ,
মায়ার বাঁধন কাকে বলে দেখনা এসে নেইতো কোন বিভেদ।

এমন হাসি পাবে কোথায় ইট পাথরের গানে,
জীবন আমার ধন্য হলো জন্ম বাংলার প্রাণে।

সোনার ফসল তুলবে ঘরে রঙ লাগিলো মনে,
তাই না দেখে কৃষিনিরা মধুর সুরে মাতোয়ারা গানে”
চল না বন্ধু গ্রামে ছুটি ঐ শিকড়ের টানে।

সাত তালাতে সুখের দেখা ভোগ বিলাসে বসে
গাছ তলাতে বসে দেখো থাকবে রঙ্গ রসে,

কত কষ্ট করছো তুমি হয় না তোমার বোঝা,
আমি হলাম বাংলার কৃষক হয় না সুখটা খোঁজা।

গোলাভরা সোনার ফসল কৃষক নাচে গানে!
জীবন আমার ধন্য হলো জন্ম বাংলার প্রাণে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...