Wednesday, July 29, 2026

ভালুকার বিভিন্ন উন্নয়নের পাশাপাশি ও মাদক নিয়ন্ত্রণে প্রশংসিত কাউন্সিলর হুমায়ন কবির

Date:

Share post:

ভালুকা উপজেলা প্রতিনিধি:

ভালুকা পৌরসভার ২নং ওয়ার্ডের তরুণ কাউন্সিলর হুমায়ন কবির বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করার পাশাপাশি মাদকমুক্ত ওয়ার্ড ও সচেতনতা সৃষ্টিতে পৌর এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছেন। সরেজমিনে, স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়, এই সুনাম অর্জন করেছেন ভালুকা পৌরসভার প্যানেল মেয়র ২নং ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ন কবির। তিনি অত্র ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণে বিভিন্ন সময়ে বয়স্ক ও তরুণদের প্রতি মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে আলোচনা করে যাচ্ছেন।প্যানেল মেয়র কাউন্সিলর মোঃ হুমায়ন কবির জানান, কাউন্সিলর বিজয়ী হওয়ার পর থেকে ওয়ার্ডের রাস্তা-ঘাটে ড্রেইনের উন্নয়ন সহ জনগণের সেবায় সর্বধাই নিয়োজিত রয়েছি। সেই সাথে বর্তমানে বড় সমস্যা হচ্ছে মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়তে না পারলে কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারবে না।মাদকের নীল থাবায় তছনছ হয়ে যাচ্ছে আমাদের স্বাচ্ছন্দ্যময় গ্রামীণ সমাজ ব্যবস্থার সকল অবকাঠামো। এই মাদককে ঠেকাতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের দিকে ধাবিত হবে। তাই মাদকের সাথে কোন প্রকার আপস নয়। পুলিশ ও সকলের সহযোগিতায় মাদক নির্মূল করতে হবে।ইতি মধ্যেই ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেনের দিক নির্দেশনায় ভালুকার আইন শৃঙ্খলা রক্ষায় সর্বাত্তক প্রচেষ্ঠায় রয়েছে ভালুকা মডেল থানা পুলিশ।সেই সাথে চুরি, ডাকাতি সহ বিভিন্ন অপরাধ ঠেকাতে নিয়মিত অভিযানের মাধ্যমে আসামি গ্রেফতার ও জনগণের জানমাল নিরাপত্তায় সজাগ দৃষ্টি দিচ্ছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...