Monday, March 2, 2026

কলকাতার তৃনমূল দলের আইপ্যাক দপ্তরে ইডি হানার প্রতিবাদে দিল্লীতে বিক্ষোভ তৃনমূল সংসদের

Date:

Share post:

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

গতকাল বৈকালে কলকাতার তৃনমূল দলের আইপ্যাক দপ্তরে হঠাৎ করেই হানা দেয় ইডি অথাৎ এনফোর্সমেন্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এবং সেখানে আইপ্যাকের কর্নধার শ্রী মনিষ জৈন এর বাড়িতে ঘিরে ফেলে ইডি অথাৎ এনফোর্সমেন্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

এবং তারা আইপ্যাক দপ্তরে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালায়।এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান তৃনমূল দলের সুপ্রিমো ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতার পুলিশ কমিশনার শ্রী মনোজ কুমার বার্মা আই পি এস ও বিধাননগর পুলিশ কমিশনারের আধিকারিকরা। এবং এই ঘটনার খবর পেয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন পশ্চিম বাংলার তৃনমূল দলের নেতা ও কর্মীরা।পাহাড় থেকে সাগর পর্যন্ত এই ঘটনার প্রতিবাদে সরব হয় দলীয় নেতা ও কর্মীরা।

আজ ভারতের লোকসভার ও রাজ্যসভায় শীতকালীন অধিবেশনের সময় উপস্থিত তৃনমূল দলের সংসদ সদস্যরা গতকালের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখায় লবিতে। এবং সংসদ এর বাইরে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এমন সময় দিল্লীর মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং দিল্লীর পুলিশের তৎপরতায় তৃনমূল দলের নেতা ও সংসদ সদস্য মথুরাপুর লোকসভা র এম পি বাপি হালদার কে টেনে হিঁচড়ে নিয়ে যায় দিল্লীর পুলিশ এর গাড়িতে।

একই দৃশ্য দেখা যায় জয়নগর এর এম পি প্রতিমা মন্ডল এবং যাদবপুর লোকসভা র এম পি শাওয়নী ঘোষ এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ ব্যানার্জি এবং মহুয়া মৈত্রী সহ মোট আটজন তৃনমূল দলের সংসদ সদস্যদের টেনে হেঁচড়ে গাড়িতে তোলে দিল্লীর পুলিশ।

এই ঘটনার তিব্র প্রতিবাদ জানান পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আজ সারা পশ্চিম বাংলায় বিভিন্ন যায়গায় এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে দলীয় ভাবে। আজ বৈকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা র নেতৃত্বে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন।

আজকের এই বিক্ষোভ কর্মসূচি তে যোগদান করবেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এর সদস্য নুর খাতুন বিবি ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এর স্পিকার মুজিবুর রহমান মোল্লা ও মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শ্রী সব্যসাচী গায়েন ও মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস এর নেতা মানবেন্দ্র মন্ডল ও সাজিদুল হক গায়েন ও সাবির হোসেন পুরকায়স্থ সহ অন্যান্য তৃনমূল দলের নেতা ও কর্মীরা। গতকাল উস্তি তে তৃনমূল কংগ্রেস এর যুব শাখার সভাপতি ইমরান হাসান মোল্লা র নেতৃত্বে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

সেখানে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য তৌফিক আহমেদ মোল্লা ওরফে বাচ্চু এবং কালিকা পোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান সাদিক হোসেন মোল্লা ও তুল্লন গ্রাম পঞ্চায়েতের সদস্য আতিয়ার রহমান লস্কর এবং একতারা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী সঞ্জীব মন্ডল এবং উস্তি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান অ্যাডভোকেট মিকাইল মোল্লা সহ অন্যান্য তৃনমূল দলের নেতা ও কর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

ইজরায়েল ও আমেরিকা ইরানের উপর হাম”লার প্রতি”বাদে কলকাতায় বামফ্রন্টের প্রতি”বাদ মিছিল

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল থেকে আজ পর্যন্ত এশিয়ার বৃহত্তম দেশ ইরানের উপর বর্বর রচিত মার্কিন ও...

কালীগঞ্জে সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরি”মানা

হুমায়ুন কবির , কালীগঞ্জ,  ঝিনাইদহ, প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধভাবে সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে...

কেশবপুরে স্বেচ্ছাসেবকদলের নেতাকে ফেসবুকে ডেকে এনে বেধ”ড়ক মা”রপি’টের অ”ভিযোগ

ইমরান হোসেন (কেশবপুর)  যশোর প্রতিনিধি: যশোরের কেশবপুরে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ডেকে এনে প্রকাশ্যে মারধর ও নগদ ১৭ হাজার ৫০০...

দায়িত্ব অ”বহেলার অভি”যোগে কালীগঞ্জ থানার ওসি তদন্ত ও এসআই ক্লো”জড

হুমায়ুন কবির , কালীগঞ্জ,ঝিনাইদহ প্রতিনিধি: দায়িত্ব অবহেলার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জল হক ও সেকেন্ড অফিসার এসআই...