
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
আজ বৈকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর পূর্ব এর ফুলতলা ফুটবল গ্রাউন্ডে বিশাল ঐতিহাসিক সমাবেশ থেকে আগামী ২৬,শে বিধান সভার নির্বাচনে দলীয় নেতা ও কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার ডাক দিয়েছেন তৃনমূল দলের সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবার এর এম পি শ্রী অভিষেক ব্যানার্জি।
তিনি বলেন যে আমাদের বিজেপি ও তার দোসরদের হটাতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। সেই সঙ্গে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ৩১, টি বিধান সভার মধ্যে ৩০, টি সিট পাই। এবং একটি সিট ভাঙড় বিধান সভা টি আই এস এফের দখলে চলে যায়।
কিন্তু এবার আমাদের কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে এবং সমবেতভাবে লড়াই চালিয়ে ভাঙড় বিধান সভা টি গনতান্ত্রিক ভাবে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। আজকের এই সভায় থেকে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গন মূখী উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও গন বিকাশের লক্ষ্যে যে কর্মকাণ্ড পরিচালনা হচ্ছে তা তুলে ধরার জন্য সকলের কাছে আবেদন করেন। আজকের এই সভায় থেকে আগামী ২০২৬,শের বিধান সভার নির্বাচনের ডাকের বাড়িতে কাঠি মেরে শুরু করে দিয়েছে দলীয় কর্মসূচি।
শ্রী অভিষেক ব্যানার্জি বলেন যে আমাদের বসে থাকার দিন নেই এখান থেকেই দলের নেতা ও কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে থাকার জন্য আহ্বান জানান। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এর সভাপতি ও সহ সভাপতি ও বারুইপুর বিধান সভার সদস্য শ্রী বিভাস সর্দার এবং বারুইপুর পূর্ব বিধান সভার তৃনমূল দলের সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী ওরফে কালুদা ও বারুইপুর পশ্চিম বিধান সভার সদস্য ও পশ্চিম বাংলার বিধান সভার স্পিকার শ্রী বিমান ব্যানার্জি এবং মথুরাপুর লোকসভা র এম পি বাপি হালদার এবং যাদবপুর লোকসভা র এম পি শ্রীমতী সায়নী ঘোষ এবং জয়নগর বিধান সভার এম পি শ্রীমতী প্রতিমা মন্ডল এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বিধায়ক শ্রী জয়দেব হালদার এবং যাদবপুর লোকসভা র তৃনমূল দলের সভাপতি ও সাবেক এমপি শ্রী শুভাশীষ চক্রবর্তী ও মগরাহাট পশ্চিমের বিধায়ক ও সুন্দর বন সংখ্যালঘু তৃনমূল দলের সভাপতি ও সাবেক মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা এবং মগরাহাট পূর্ব এর বিধায়ক শ্রীমতী নমিতা সাহা ও ডায়মন্ড হারবার এর বিধায়ক শ্রী পান্না লাল হালদার এবং বিধায়ক জোগরন্জন হালদার এবং বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল এবং পশ্চিম বাংলা সরকারের মন্ত্রী শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান ও ক্যানিং পূর্বে র বিধায়ক জননেতা শওকত মোল্লা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এর স্পিকার মুজিবুর রহমান মোল্লা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এর মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন বোর্ড এর কর্মধক্ষ্য শ্রী জয়ন্ত ভদ্র ও পশ্চিম বাংলা সরকারের মন্ত্রী শ্যামল মন্ডল সহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এর সদস্যরা এবং পঞ্চায়েত সমিতির এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সদস্যরা এবং তৃনমূল কংগ্রেস এর নেতা ও কর্মীরা।
এই সভায় আগত অতিথিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বারুইপুর পূর্ব এর বিধায়ক শ্রী বিভাস সর্দার।



