Thursday, July 30, 2026

সাতক্ষীরায় তেলবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মা ও নবজাতকসহ নিহত ৩

Date:

Share post:

ডেক্স রিপোর্টার:

সাতক্ষীরায় তেলবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মা ও এক নবজাতকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে চারজন।

বুধবার (১০ মে) বিকেল ৩টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মির্জাপুর শ্মশান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার খলিষানী গ্রামের আলাউল ইসলামের স্ত্রী তানজিলা খাতুন (৪০) ও তার নবজাতক শিশু কন্যা। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

নিহত নারীর স্বামী আলাউল ইসলাম বলেন, বাড়িতে সন্তান জন্মদানের পর বাচ্চা অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে মির্জাপুর এলাকায় তাদের বহনকারী অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনার কবলে পড়ে।

প্রত্যক্ষদর্শী মির্জাপুর স্কুলের শিক্ষক সূর্য কান্ত পাল জানান, বিকেল ৩টার দিকে সাতক্ষীরাগামী একটি তেলবাহী ট্রাক ও খুলনাগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও নবজাতকের মৃত্যু হয়। এসময় অ্যাম্বুলেন্সের চালকসহ অন্তত চারজন আহত হন। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। বাকিদের অবস্থা আশঙ্কাজনক।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিউজ বিডি জার্নালিস্টকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খুলনায় নেওয়ার পথে আহতদের মধ্য থেকে একজন মারা গেছে বলে জানতে পেরেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টক রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে...

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...