Thursday, July 30, 2026

রৌমারীতে অটো ভ্যান চোর চক্রের ৪ চোর গ্ৰেপ্তার

Date:

Share post:

 রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: গত ইং ০৫/০৫/২০২৩ তারিখে অভিযান পরিচালনা করে রৌমারী থানাধীন সায়দাবাদ এলাকায় জনৈক মাইদুল ইসলামের ভাঙ্গারীর দোকান হইতে মহির বাদশা(৪১) পিতা -মোঃ বিশা শেখ,সাং-রৌমারী মাস্টার পাড়া, থানাঃ রৌমারী জেলাঃ কুড়িগ্রাম এর চুরি যাওয়া অটো চার্জার ভ্যান সহ দুইজন চোর শাহিন আলম(২০), পিতা-মোঃ শাহ জামাল, মোকছেদুল, পিতা নবীর হোসেনদের কে হাতেনাতে ধৃত করা হয়। এব্যাপারে মহির মিয়া বাদী হয়ে ৪ জনকে এজাহারনামীয় আসামী করে এজাহার দায়ের করলে প্রাপ্ত এজাহারের ভিত্তিতে রৌমারী থানার মামলায় নং-০৪, তারিখ-০৬/০৫/২০২৩, ধারা-৩৭৯ পেনালকোড রুজু করা হয়।ধৃত চোরদের দেওয়া তথ্যমতে রাতভর অভিযান পরিচালনা করে ডাংগুয়া পাড়া হতে চুরির ঘটনায় জড়িত আইনের সহিত সসংঘাতে জড়িত শিশু শবেবরাত ওরফে ঝন্টু মিয়া(১৪),পিতা-আমজাদ মিস্ত্রি, সাং-ডাংগুয়া পাড়া, থানা-রৌমারী,জেলা-কুড়িগ্রাম কে গ্রেপ্তার করা হয়। তারা জানায় চুরি করা ইজিবাইকের পাঁচটি ব্যাটারি জামালপুর থানাধীন বকশীগঞ্জ এলাকায় একটি দোকানে ৩৫০০০/- টাকায় বিক্রয় করেছে।ধৃত আসামী মোঃ শাহীন আলমকে সাথে নিয়া অদ্য ইং ০৬/০৫/২০২৩ তারিখে অভিযান পরিচালনা করিয়া বকশীগঞ্জ থানা এলাকার মালিবাগ মোড় এর উত্তর পাশে অবস্থিত সোহাগ মিয়া(৩০) পিতা-সুরুজ মিয়া,সাং-গোয়ালগাও পূর্ব পাড়া,থানা-বকশীগঞ্জ, জেলা-জামালপুর এর সোহাগ ব্যাটারি হাউস নামক দোকান হইতে চোরাই ব্যাটারি উদ্ধারসহ চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। ধৃত আসামি ও আইনের সহিত সংঘাতে জড়িত শিশু কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। চোরাইমাল ক্রেতা কে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে। এ সংক্রান্তে রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা অটোরিকশা ও অটো ভ্যান চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন থেকে এই পেশায় জড়িত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টক রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে...

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...