Monday, March 2, 2026

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু

Date:

Share post:

মোঃ রাজু রংপুর বিভাগীয় প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে অগ্নিদগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় মোস্তাকিম নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার সন্ধায় জেলার রুহিয়া থানার ২ নং আখানগর ইউনিয়নের চতুরাখোর নয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মোস্তকিম ওই এলাকার রতন আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, রোববার বিকেলে রুহিয়া আখানগর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের শমসের আলীর রান্নাঘর থেকে রান্নার সময় অসাবধানতা বসত আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুন আশেপাশের ৮টি ঘরে ছড়িয়ে পড়ে। রতন আলীর ঘরে তার তিন বছরের ছেলে শিশু মোস্তাকিন ঘুমন্ত অবস্থায় ছিলো। এসময় তার বাড়িতে কেউ না থাকায় শিশু মোস্তাকিনকে উদ্ধার করা সম্ভব হয়নি এবং অগ্নিদগ্ধ হয়ে তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহযোগীতায় এবং ফায়ার সার্ভিসের একটি ইফনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সরোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিভিয়েছে কবে শিশুটি আগেই অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতির পরিমান প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার হতে পারে।

অগ্নিদগ্ধ হয়ে তিন বছরের শিশু নিহতের সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, এ বিষয়ে রুহিয়া থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

ইজরায়েল ও আমেরিকা ইরানের উপর হাম”লার প্রতি”বাদে কলকাতায় বামফ্রন্টের প্রতি”বাদ মিছিল

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল থেকে আজ পর্যন্ত এশিয়ার বৃহত্তম দেশ ইরানের উপর বর্বর রচিত মার্কিন ও...

কালীগঞ্জে সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরি”মানা

হুমায়ুন কবির , কালীগঞ্জ,  ঝিনাইদহ, প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধভাবে সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে...

কেশবপুরে স্বেচ্ছাসেবকদলের নেতাকে ফেসবুকে ডেকে এনে বেধ”ড়ক মা”রপি’টের অ”ভিযোগ

ইমরান হোসেন (কেশবপুর)  যশোর প্রতিনিধি: যশোরের কেশবপুরে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ডেকে এনে প্রকাশ্যে মারধর ও নগদ ১৭ হাজার ৫০০...

দায়িত্ব অ”বহেলার অভি”যোগে কালীগঞ্জ থানার ওসি তদন্ত ও এসআই ক্লো”জড

হুমায়ুন কবির , কালীগঞ্জ,ঝিনাইদহ প্রতিনিধি: দায়িত্ব অবহেলার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জল হক ও সেকেন্ড অফিসার এসআই...