Saturday, January 17, 2026

মির্জাপুরে পহেলা বৈশাখে সবুজায়ণ সমাজ কল্যাণ সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Date:

Share post:

মোঃ বুলবুল হোসেন:

পহেলা বৈশাখ, সোমবার মির্জাপুরে সবুজায়ণ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে বাইমাইল উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই দিনে মীর দেওয়াটা মল্লিকপাড়া মোহাম্মাদিয়া হিফজুল কোরআন মাদ্রাসাতেও বৃক্ষরোপণ করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবুজায়ণ সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মোঃ বুলবুল হোসেন, সহ-সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, বাইমাইল উত্তর-পশ্চিমপাড়া জামে মসজিদের সভাপতি মোঃ আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ একমাত্র হোসেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি বলেন, হারিয়েছি বায়ুর মিষ্টি স্নিগ্ধতা, বায়ুমণ্ডল আজ বিষযুক্ত। তবে আমরা চাইলে আবারও পরিবেশকে ফিরিয়ে আনতে পারি, বাতাসকে করতে পারি নির্মল। বৈশাখ এসেছে আকাশ-বাতাস ও প্রকৃতিকে নতুন করে শুচি করে তুলতে। শুভ নববর্ষ ১৪৩২। গাছের পাতার ফাঁক গলে প্রখর রোদের ঝলক জানান দিচ্ছে, প্রকৃতি নিজেই বৈশাখের দুয়ার খুলে দিয়েছে।

বৈশাখের প্রতীক কৃষ্ণচূড়ার ডালেও লেগেছে আগুন। নতুনের এই আবাহনে রবীন্দ্রনাথের সেই চিরায়ত সুর যেন প্রাণে প্রাণে দ্যোতনা তোলে এসো হে বৈশাখ, এসো এসো হে।

তিনি বাংলা সনের ইতিহাস তুলে ধরে বলেন, মোগল সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন ১৫৮৪ খ্রিষ্টাব্দের ১০ বা ১১ মার্চ। তবে এটি কার্যকর হয় তার সিংহাসনে আরোহণের সময় অর্থাৎ ১৫৫৬ খ্রিষ্টাব্দের ৫ নভেম্বর থেকে। এর পূর্বে মোগল বাদশাহরা রাজকার্য ও নথিপত্রে হিজরি চান্দ্র সন ব্যবহার করতেন, যা বছরে প্রায় ১১ দিন কম হয়। কৃষকদের কাছ থেকে ফসলের মৌসুম অনুযায়ী রাজস্ব আদায়ের প্রয়োজনে একটি অভিন্ন সৌর বছরের প্রয়োজন ছিল বলেই বাংলা সনের প্রবর্তন ঘটে।

সভাপতি আরও বলেন, বর্তমানে অনেক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পহেলা বৈশাখ উদযাপনে বিভিন্ন আয়োজন করে থাকে। তবে সবুজায়ণ সমাজ কল্যাণ সংগঠন একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে নতুন বছরকে বরণ করে, যা পরিবেশ রক্ষা এবং সামাজিক সচেতনতার এক অনন্য বার্তা বহন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কমরেড অমল সেনের ২৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ, তেভাগা আন্দোলনের অগ্রণী নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, আজীবন বিপ্লবী এবং বাংলাদেশের ওয়ার্কার্স...

রাজগঞ্জে কৃষকের ঝু”লন্ত লা”শ উদ্ধা”র  চা”ঞ্চল্য সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: যশোরের রাজগঞ্জ উপজেলায় এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।...

ঝিনাইদহ-৪ সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী আবু তালিবের মতবিনিময়

হুমায়ুন কবির,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী মাওলানা আবু তালিব স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার...

মণিরামপুরে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

মণিরামপুর প্রতিনিধিঃ অসহায় শীতার্ত মানুষের মাঝে ধারাবাহিক কর্মসূচির আলোকে উপজেলার খানপুর ইউনিয়নে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেছে মণিরামপুর উপজেলা প্রশাসন। মণিরাপুর...