Wednesday, July 29, 2026

ঠাকুরগাঁওয়ে শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ইউনিয়নের  সাধারণ সভা অনুষ্ঠিত

Date:

Share post:

মোঃ রাজু রংপুর বিভাগীয় প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি: (কালব্) এর সহযোগিতায় গতকাল শনিবার দুপুরে শহরের সোনার বাংলা রিসোর্টে এ সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান পবারুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন উপজেলা সমবায় অফিসার রেজাউল করিম।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের পীরগঞ্জ শাখার চেয়ারম্যান ওমর ফারুখ, বালিয়াডাঙ্গী শাখার চেয়ারম্যান আফজাল হোসেন, রাণীশংকৈল শাখার চেয়ারম্যান আব্দুস সালাম । সভায় সংগঠনের প্রায় তিন শতাধিক সদস্য অংশ নেন।
সভা শেষে সংগঠনের সদস্যদের সন্তানদের মধ্যে যারা সকল বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করেছে তাদের সম্মাননা স্মারক ও অর্থ প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টক রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে...

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...