Thursday, July 30, 2026

বেনাপোলে বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Date:

Share post:

সোহেল রানাঃ

যশোরের বেনাপলে বর্ণাঢ্য আয়োজনে দেশের অন্যতম শীর্ষ পত্রিকা বাংলাদেশ বুলেটিন এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) বেনাপোল পৌর প্রেসক্লাবের আয়োজনে দি সান রুপে অনুষ্ঠিত বাংলাদেশ বুলেটিন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌরসভার মেয়র মোঃ নাসির উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া ও বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন কুমার দেবনাথ।

অনুষ্ঠানে দৈনিক বাংলাদেশ বুলেটিন এর বেনাপোল প্রতিনিধি মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নজরুল ইসলাম। আলোচনা সভায় বেনাপোল, শার্শা, নাভারণ ও বাগআচড়া প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি’র বক্তব্যে মেয়র নাসির বলেন, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে সাংবাদিকদের দায়িত্ব অনেক বেশি। একারণে সাংবাদিকদের লেখুনিতেও দায়িত্বশীলতার পরিচয় থাকতে হবে। এখন বস্তুনিষ্ট ও আপোষহীন সাংবাদিকতার অভাব যেমন রয়েছে, তেমনি সাংবাদিকদের অভ্যন্তরীণ দলাদলির সুযোগ নিচ্ছে অন্যপক্ষ। এ পরিস্থিতিতে সাংবাদিকদের মধ্যে ঐক্য থাকা প্রয়োজন। একই সাথে তিনি পত্রিকার ৬ষ্ঠ বছরে পদার্পণে শুভ কামনা করে বলেন, অল্প সময়ে মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে পত্রিকাটি। স্বপ্নের সোনার বাংলা গড়তে মিডিয়ার অবদান অপরিসীম। দেশের এই অগ্রযাত্রায় বাংলাদেশ বুলেটিন আমাদের সাথে থেকে দ্যুতি ছড়াবে আশা করি।

বিশেষ অতিথি মোঃ কামাল হোসেন ভুঁইয়া বলেন, সাম্প্রতিক সময়ের বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের আরও বেশি দায়িত্বশীল হবার ও নিজ নিজ সংগঠন থেকে অপসাংবাদিকদের ছাটায়ের মাধ্যমে সাংবাদিক সমাজের সুনাম অক্ষুন্ন রাখা সহ গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়ে কারো স্বার্থে সাংবাদিকতা করা থেকে বিরত থাকার আহ্বান জানান।

আলোচনা সভা ও কেক কাটার আগে প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বেনাপোল বাজারের প্রানকেন্দ্র সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রহমান চেম্বারের সামনে এসে সমাপ্ত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টক রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে...

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...