Thursday, July 30, 2026

রৌমারীতে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন

Date:

Share post:

লিটন সরকার,রৌমারী (কুড়িগ্রাম )প্রতিনিধিঃ

রৌমারী উপজেলায় ৪ হাজার ৬৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের শুভ
উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্দ্যোগে ২০২৩-২০২৪ অর্থ
বছরের রবি ফসল মৌসুমে চাষাবাদের উপযোগীতা ও সম্ভাবনার নিরিক্ষের আওতায় খরিপ
এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ প্রণোদনা বিতরনের শুভ
উদ্বোধন করা হয়েছে।
২৬ অক্টোবর বৃহুস্পতিবার সকাল ১১টায় রৌমারী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
বাস্তবায়নে, কৃষি অফিস কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা
পরিষদ চেয়ারম্যান ইমান আলী ইমন, উপজেলা নিবার্হী কর্মকর্তা নাহিদ হাসান খান-
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল কাইয়ুম চৌধরী, উপজেলা কৃষি উপ-সহকারি,
সাংবাদিক ও কৃষকবৃন্দ।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ৪ হাজার ৬৫০ জন কৃষকের মাঝে
বিনামূল্যে বীজ সার বিতরণ করা হবে। এর মধ্যে ৬টি ইউনিয়ন ওয়ারী বিভাজন অনুযায়ী
চলতি রবি মৌসুমে গম-৭৫০ জন, ভূট্টা-৬০০ জন, সরিষা-২৯২০ জন, সূর্যমুখী ৫৫ জন,
পেঁয়াজ ৪৫ জন, মুসুর ডাল ৫০ জন ও চিনাবাদাম ১২০ জন কৃষক বীজ ও সার পাবেন।
উদ্বোধনের ১ম দিনে ৬ টি ইউনিয়নের ৩০০ জন কৃষকের মাঝে সরিষার বীজ ও সার
বিতরণের শুভ উদ্বোধন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টক রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে...

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...