Thursday, July 30, 2026

আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ০৪ সদস্য গ্রেফতার

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার :

জনৈক আকমান আলী (৬০), পিতামৃত- ইবাদৎ আলী, সাং- রামচন্দ্রপুর, থানা- শার্শা, জেলা- যশোর পেশায় একজন ইজিবাইক চালক। ১২/১০/২৩ তারিখ দুপুর ০১:১০ ঘটিকার সময় আমার ক্রয়কৃত একটি হলুদ রংয়ের বোরাক নামক ইজিবাইকটি যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন মাইকপট্টির পাইপ মার্কেটের মোড়ে রেখে মাইকপট্টিস্থ মসজিদে নামাজ পরতে যায় এবং নামাজ শেষে দুপুর অনুমান ০১:৪৫ ঘটিকায় ফিরে এসে দেখে ইজিবাইক ঘটনাস্থলে নাই। এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় অভিযোগ করে এবং ডিবি যশোরকে অবগত করেন। এ সংক্রান্তে কোতয়ালী মডেল থানার মামলা নং-৪৮, তাং-১৪/১০/২৩ খ্রিঃ, ধারা- ৩৭৯ পেনাল কোড রুজু হয়। মামলাটি এসআই সাদ্দাম হোসেন, ডিবি যশোর মামলা তদন্ত করছেন।

এইরূপ ঘটনা একাধিক সংঘটিত হওয়ায় জেলা পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম মহোদয়ের নির্দেশে ওসি ডিবি রুপন কুমার সরকার পিপিএম (বার) এর তত্ত্বাবধানে ডিবি’র এলআইসি টিম তদন্তে মাঠে নামে।

এসআই সাদ্দাম হোসেন এর নেতৃত্বে একটি টিম ইং ১৪/১০/২০২৩ তারিখ ২১:১৫ ঘটিকা হতে ১৫/১০/২৩ তারিখ ভোর ০৪:০০ ঘটিকা পর্যন্ত যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান করে চক্রের ০৪ সদস্যকে আটক করতে সক্ষম হন এবং তাদের দখল হতে ০৬টা চোরাই ইজিবাইক, ০২টা পুরাতন বাইসাইকেল ও ০১টা মোবাইল সেট উদ্ধার করেন।

আসামীর তথ্যঃ
(১) ইব্রাহিম @ রৌদ্র (২২), পিতা- ইসমাইল, সাং- পুলেরহাট, (২) আলামিন (২৪), পিতা- আজিজুল হাওলাদার, সাং- চাচঁড়া রায়পাড়া, (৩) বিদ্যুৎ হোসেন (৩০), পিতা- ফারুক হোসেন, সাং- রেলস্টেশন মোড়, (৪) শহিদুল ইসলাম বাবু (৪২), পিতামৃত- আবুল কাশেম, সাং- পুলেরহাট তপস্বীডাঙ্গা, সর্বথানা- কোতয়ালী, জেলা- যশোর।

উদ্ধারকৃত আলামতঃ
(১) ০৬টি চোরাই ইজিবাইক।
(২) ০২টি পুরাতন বাইসাইকেল।
(৩) ০১টি মোবাইল সেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টক রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে...

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...