Wednesday, July 29, 2026

জগন্নাথপুর উপজেলার ইনাতগঞ্জের আলীগঞ্জ বাজারে অটোরিকশা চোর চক্রের মূল হোতা জিয়াসহ গ্রেফতার ৩ সদস্য

Date:

Share post:

তুহিনুর রহমান তালুকদার,বিশেষ প্রতিনিধি হবিগঞ্জ :

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে অটোরিকশা চুরির মামলায় ৪ চোরকে গ্রেপ্তারসহ চুরি যাওয়া ব্যাটারি চালিত মিশুক গাড়ি উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৫ জানুয়ারি) মিশুক চুরির মামলায় গ্রেফতারকৃত ৪ চোরকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ ডিসেম্বর রাত ৮টার দিকে জগন্নাথপুর পৌরসভার এনায়েতনগর এলাকার মিশুক চালক তাওহিদ মিয়ার গাড়িটি জগন্নাথপুর বাজারের মোবাইল মার্কেটের সামন থেকে চুরি হয়ে যায়। পরে সে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধ জগন্নাথপুর থানায় মামলা করে। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শামছুল আরেফীন বলেন, মিশুক চুরির ঘটনায় রানীগঞ্জ সেতুর টোল প্লাজার সিসিটিভির ফুটেজ দেখে গত ১৪ জানুয়ারি রোববার রাতে মোহন নামের এক চোরকে আটক করি। পরে তার তথ্যমতে অপর তিন চোরকে গ্রেপ্তারসহ চুরি যাওয়া গাড়িটি উদ্ধার করা হয়।গ্রেফতার কৃতরা হলেন, জগন্নাথপুর উপজেলার আমিনপুর গ্রামের তালেব আলীর ছেলে জিয়াউর রহমান জিয়া (৩০), শ্যামারগাঁও গ্রামের আফিক উল্লার ছেলে সুমন মিয়া (৩১), নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের হাসিম মিয়ার ছেলে মোহন আহমদ (২০) ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কাজিরগাঁও গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে দুলন মিয়া (৩০)। বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মিশুক চুরির মামলায় ৪ চোরকে গ্রেফতার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টক রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে...

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...