Wednesday, July 29, 2026

পিকআপ কেড়ে নিলো ফুটবলারের প্রাণ

Date:

Share post:

সোহেল রানাঃ

যশোরের ঝিকরগাছায় পিক আপের চাকায় পিষ্ট হয়ে আব্দুল আলিম (২৮) নামে এক প্রতিভাবান ফুটবল খেলোয়াড়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন তার সাথে থাকা ফিরোজ হোসেন নামে আরেক যুবক। মাত্র ২৮ বছর বয়সেই প্রতিভাবান এ খেলোয়ারের জীবন কেড়ে নিয়েছে মোটরসাইকেল দূর্ঘটনায়।শনিবার রাত ৮টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের কলাগাছি নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আলিম বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের আবু তাহেরের ছেলে।পুলিশ ও নিহতের স্বজনরা জানান, আব্দুল আলিম ও সাথে থাকা ফিরোজ যশোরের বাঘারপাড়া থেকে ফুটবল খেলা শেষে রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে কলাগাছি নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাকে চাপা দেয়। এসময় পথচারি ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আলিমকে মৃত ঘোষণা করেন। ঘাতক গাড়িটি সনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধার করে থানায় আনার পর আইনি প্রক্রিয়া শেষে পরবর্তীতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টক রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে...

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...