Thursday, July 30, 2026

ঠাকুরগাঁওয়ে বন্ধুদের সাথে সাঁতার শিখতে নেমে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

Date:

Share post:

মোঃ রাজু রংপুর বিভাগীয় প্রতিনিধি 
ঠাকুরগাঁওয়ে বন্ধুদের সাথে সাঁতার শিখতে নেমে পুকুরের পানিতে ডুবে লোকমান মেহেদী লুবান (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১২ টার সময় সদর উপজেলার জগন্নাথপুর এলাকার একটি পুকুরে তার বন্ধুদের সাথে গোসল করতে নেমে তলিয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। লুবান পৌর শহরের বাসিরপাড়া মহল্লার সাবেক পুলিশ সদস্য মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রভাতী শাখার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী লুবানকে বাড়ি থেকে কয়েকজন বন্ধু সকালে ডেকে নিয়ে যায়। লুবান চুল কাটার কথা বলে বাড়ি থেকে বন্ধুদের সাথে বের হয়। পরবর্তিতে সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় একটি পুকুরে বন্ধুদের সাথে সাঁতার শেখার জন্য নামে। সাঁতার না জানায় লুবান পানিতে তলিয়ে গেলে তার সহপাঠিরা চিৎকার করলে স্থানীয়রা পুকুর থেকে লুবানকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ ব্যাপারে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সারোয়ার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বন্ধুরা মিলে সাঁতার শেখার জন্য সেখানে যায়। সাঁতার না জানায় পানিতে তলিয়ে লুবানের মৃুত্য হয়। তবে পুকুরটি ড্রেজিং করার কারনে পানির গভীরতা অনেক বেশি ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টক রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে...

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...