Thursday, July 30, 2026

মনিরামপুরে রাতের আঁ’ধারে অ’বৈধ ঘের খনন ও মাটি বি’ক্রির অ’ভিযোগ

Date:

Share post:

নিজস্ব প্রতিবেদক:

মনিরামপুরে রাতের আঁধারে অ’বৈধ ঘের খনন ও মাটি বিক্রির অ’ভিযোগ পাওয়া গেছে কৃষি জমি রাস্তা ঘাট হুমকির স্বরুপ হয়ে পড়ছে।

যশোর জেলার মনিরামপুর উপজেলার চন্ডিপুর, রামনাথপুর এবং আশেপাশের বেশ কয়েকটি এলাকায় সম্প্রতি রাতের বেলায় অবৈধভাবে ঘের খনন করে মাটি কেটে তা বাণিজ্যিকভাবে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের কর্মকাণ্ডে কৃষিজমির স্থায়িত্ব, পরিবেশ এবং গ্রামীণ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছু অসাধু ব্যক্তি রাতের আঁধারে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে জমি খনন করছেন এবং ওই মাটি ট্রাকযোগে বিভিন্ন স্থানে সরবরাহ করছেন। এতে একদিকে কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে, অন্যদিকে সড়ক ও জনপদ ব্যবহারের অযোগ্য হয়ে পড়ছে। বিশেষ করে কাঁচা ও পাকা উভয় ধরনের সড়কে ব্যাপক ভাঙচুরের অভিযোগ রয়েছে।

এই বিষয়ে ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিষাত তামান্না  এবং সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ মখদুদ হাসান- এসিল্যান্ড মহোদয়কে অবহিত করা হয়েছে। এলাকাবাসীর পক্ষ থেকে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে জরুরি প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে পরিবেশ রক্ষা ও জনদুর্ভোগ লাঘব সম্ভব বলে সচেতন মহলের মতামত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টক রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে...

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...