Thursday, July 30, 2026

ঠাকুরগাঁওয়ে সন্তানের বিরুদ্ধে মা এর  সংবাদ সম্মেলন

Date:

Share post:

মোঃ রাজু, রংপুর বিভাগীয় প্রতিনিধি :
স্বামীর রেখে যাওয়া ব্যাংক এর টাকা সন্তানকে না দেওয়ায় মাকে নির্যাতন। প্রতিবাদে সন্তানের বিচার চেয়ে মা এর সংবাদ সম্মেলন।
গতকাল দুপুরে শহরের সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের স্থানীয় বাংলার আলো পত্রিকা কার্যালয়ে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মা সাবেরা বেগম বলেন, আমি একজন বয়স্কা মহিলা। আমার স্বামী পাট কলে চাকুরী করার সুবাদে মৃত্যুর আগে সে আমার নামে সোনালী ব্যাংকে ১২ লক্ষ টাকা রেখে যায়। আমার বড় ছেলে রাজিব (৩৩) দীর্ঘদিন ধরেই সে টাকা নেয়ার জন্যে আমাকে প্রথমে হুমকি ধামকি দেয় এবং সম্প্রতি সে আমাকে শারিরীক নির্যাতন করছে। যার কারনে গত কয়েকদিন আগেও আমাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। এতেও সে ক্ষান্ত না হয়ে আমার ছোট ছেলে ইমরানের নামে মিথ্যে মামলা দেয়। বড় ছেলে রাজিব জেলা আইনজীবি সমিতিতে পিয়ন পদে চাকুরী করায় আমি ও আমার ছোট ছেলে আইনজীবি সমিতি বা পুলিশি কোন সহায়তা পাইনি। এ অবস্থায় আমি সাংবাদিকদের দারস্থ হয়েছি। আমি ও আমার ছোট ছেলে অসহায় জীবন যাপন করছি।
আমি একজন মা হয়ে দেশের মা প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করছি। না হলে আমাদের বাঁচার কোন পথই আর খোলা দেখছি না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টক রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে...

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...