Thursday, July 30, 2026

না খেয়ে দিন পার করছে ৭ মাসের জমজ শিশু কন্যা সাথী যুথি সহযোগিতা কামনা 

Date:

Share post:

মোঃ তহিদুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি:
সাথী, যুথী(০৭ মাস) নামে দুই কন্যা ছোট্ট শিশুর বেঁচে থাকার যুদ্ধ যেনো এক মায়ের বুক ভরা কান্না।মণিরামপুর উপজেলার সদর ইউনিয়নের হাজরাকাটী গ্রামের ইট ভাটা শ্রমিক
ইমরান হোসেনের স্ত্রী তানজিলা খাতুনের গর্ভে জন্ম নেই জমজ দুই কন্যা সন্তান।সেই থেকে প্রতিদিন ৭ শত টাকার দুধ কিনে খাওয়াতে হয় তার দুই কন্যা সন্তান কে। সাথী,যুথির পিতা ইমরান হোসেন ইটভাটার শ্রমিকের কাজ করে।যার দৈনিক হাজিরা পায় মাত্র ২ থেকে ৩ শত টাকা,সেই অর্থ  দিয়ে নিজের সংসারের খরচ যোগাতে হিমসিম খেতে হয়।
জমানো কিছু অর্থ ছিলো ইতিমধ্যে সেই সেই অর্থ  দিয়ে প্রায় ৭ মাস প্রতিদিন ৭০০ টাকার দুধ কিনে তুলে দিয়েছে জমজ দুই ছোট্ট শিশু সন্তানের মুখে।তার মাঝে দুই জমজ কন্যার ডাক্তার ও ঔষধ নিয়মিত চলতেই থাকে।সর্বশেষ ভিটা বাড়ি ছাড়া আর কিছু নাই। প্রায় ২ সপ্তাহ ধরে ভাতের ফেন, সুজি,ও আটা রান্না করে দুই কন্যা সন্তানের মুখে তুলে দিচ্ছেন।ফলে দিনে দিনে সাথী,যুথি(০৭মাস) শারীরিক অবস্থা অস্বাস্থ্যকর পরিবেশ দেখা দিচ্ছে।ঠান্ডা জ্বর সহ নিউমোনিয়া, শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হচ্ছে এই ছোট্ট দুই শিশু কন্যা।
সাথী, যুথি (০৭মাস) এর দাদি সালিমা বেগম বলেন আমার স্বামী একজন শ্রমিক, ছেলে ইট ভাটায় কাজ করে,দুই জনে মিলে প্রতিদিন ৫০০ শত টাকা রোজগার করে যা দিয়ে সংসার চালাতে কষ্ট হয়।খেয়ে না খেয়ে পুতনির জন্য দুধ কিনে খাওয়াই।তাদের খিদের কান্নায় আমার বুক ফেঁটে যায়।শুধু দুধ নয় নিয়মিত চিকিৎসা করাতে হয়।এই সাতটা মাস তাদের দুধ কিনে খাওয়াতে যেয়ে গোছানো কিছু অর্থ ছিলো তাও শেষ।যে কারনে সমাজের সর্বসাধারণের সহযোগিতা চেয়েছি।সকলের কাছে হাত জোড় করে আমার জমজ দুই পুতনির জন্য ভিক্ষা চাইছি,আমার ভিটা বাড়ি ছাড়া আর কিছু নাই।সংসারের অভাব অনাটনের কারনে ছোট্ট  জমজ দুই কণ্যা না খেয়ে দিন কাটাচ্ছে।
বিনা চিকিৎসায় দিনে দিনে অস্বাস্থ্যকর শরীরে পরিণত হচ্ছে।দুধ কিনতে না পারাই আঁটা গোলা খেয়ে কোনো রকমে বেঁচে থাকার যুদ্ধ করছে দুই শিশু কন্যা। সহযোগিতা  করতে যোগাযোগ
কৃষি ব্যাংক 16090310242826 পাঠাতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টক রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে...

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...