Thursday, July 30, 2026

কালীগঞ্জে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনে ৩ হাজার টাকা জরিমানা 

Date:

Share post:

কালীগঞ্জ,ঝিনাইদহ,প্রতিনিধি :

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সংসদীয় চার আসনে নির্বাচনী আচরণ বিধি লংঘনের দায়ে নৌকা প্রতীকের সমার্থক ও একটি নির্বাচনী অফিসে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সর্বমোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ৩০ নভেম্বর বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিবের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট ভূষণ রোডে নৌকা সমর্থিত মোটরসাইকেল শোডাউনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে উপজেলার রায়গ্রাম ইউনিয়নের মেগুরখিদ্দা গ্রামের মোহাম্মদ মতলেব মন্ডলের ছেলে মোঃ আখতারুজ্জামানকে ১ হাজার টাকা জরিমানা করা হয় । একইদিন রাত ১১ টার দিকে বারোবাজার ইউনিয়নে বাদুরগাছা গ্রামে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে আলোকসজ্জার অভিযোগে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি হাবিবুল্লাহ হাবিব বলেন, নির্বাচনী প্রচার-প্রচারণায় আচরণ বিধি লন্ডনের কোন সুযোগ নেই। মাঠ পর্যায়ে প্রশাসনের বিভিন্ন স্তরের পর্যবেক্ষক টিম কাজ করছে। আচরণবিধি লংঘন কিংবা আইনের কোন ব্যত্যয় ঘটলে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টক রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে...

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...