Thursday, July 30, 2026

রৌমারীতে নির্বাচনী পথসভায় কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি

Date:

Share post:

লিটন সরকার,রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:

২৮ কুড়িগ্রাম-৪ আসনে নৌকা মাকার্র নির্বাচনী পথসভায় উপস্থিত হয়ে ভোট চাইলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের আয়োজিত রৌমারী উপজেলা শাপলা চত্তরে নির্বাচনী পথসভায় বক্তব্যে বলেন, আগামী ৭ জানুয়ারী বার্ষিক পরিক্ষা এই পরীক্ষায় সাধারণ পাস নয়, গোল্ডেন নিয়ে পাস করতে হবে। ছাত্রলীগ শুধু দলের নিয়ে চিন্তা করে না, দেশের প্রতিও দ্বায়িত্ববোধ রেখে কাজ করে। তিনি আরোও বলেন, বিএনপির কাজে মানুষের জীবনের কোন মুল্য নেই। তারা ক্ষমতায় আসার জন্য মানুষকে আগুনে পুড়ে মারে। তারা সামনের দরজা দিয়ে আসতে ভয় পায়,তাই পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। ৪ বারের সুযোগ্য মানষ কন্যা প্রধানমন্ত্রীর ন্যায় নিষ্ঠার সাথে উন্নয়ন কাজ করে যাচ্ছে। তার নৌকা এখন সারাদেশে ঢেউয়ে চলছে।তেমনিই ব্রম্মপুত্র নদের সমস্ত ঢেউ নৌকার কথা বলবে। এই স্রোতের নালায় কুড়িগ্রাম ৪ আসনের নৌকা প্রতীকের ঢেউ পলাশকে দেয়া নৌকা প্রতীক জীতবেই আমার বিশ্বাস। সভায় তিনি কুড়িগ্রাম-৪ আসনের সরকার দলীয় প্রার্থী এ্যাডঃ বিপ্লব হাসান পলাশের হয়ে নৌকা মাকায় ভোট চান। ৩১ ডিসেম্বর (রবিবার) বেলা ৩ টায় রৌমারী উপজেলার শাপলা চত্তরে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ আহ্বায়ক রাজু আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যদেন কুড়িগ্রাম-৪ আসনের নৌকার প্রার্থী এ্যাডঃ বিপ্লব হাসান পলাশ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের সরকার, সিনিয়র সহসভাপতি উপজেলা আওয়ামী লীগ রেজাউল ইসলাম মিনু, সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ আবু হোরায়রা, চেয়ারম্যান ও যুগ্ন সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ নুজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদসহ উপজেলার ছাত্রলীগবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টক রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে...

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...