Wednesday, July 29, 2026

সিমোপা’র ৮৪৬ তম সাহিত্য আসর অনুষ্ঠিত ধর্মকে খাটো না করেও উন্নত সাহিত্য রচনা সম্ভব আমিনুল ইসলাম

Date:

Share post:

আবদুল কাদির জীবন, সিলেট জেলা প্রতিনিধি :

বাংলাদেশ ব্যাংকের পরিচালক, কবি আমিনুল ইসলাম বলেন, মানুষের দেখা বা বিশ্লেষণ শক্তি তার জ্ঞান ও অভিজ্ঞতার ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। ধর্মকে খাটো না করেও উন্নত সাহিত্য রচনা করা সম্ভব। নজিবর রহমান তাঁর আনোয়ার উপন্যাসে তা প্রমাণ করেছেন। সৈয়দ ওয়ালীউল্লাহর লালসালু’র চেয়ে আনোয়ারা’ কোন অংশে নিম্ন মানের নয়। জীবনের সকল ক্ষেত্রেই আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আজ শনিবার (৩০ ডিসেম্বর ২০২৩) সন্ধা ৬.৩০ ঘটিকার সময় নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ পাঠাগার কার্যালয়ে মোবাইল পাঠাগারের ৮৪৬ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ঔপন্যাসিক সিরাজুল হকের সভাপতিত্বে ও সিলেট মোবাইল পাঠাগারের নির্বাহী সম্পাদক আবদুল কাদির জীবনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কবি, কলামিস্ট, সাহিত্য ম্যাগাজিন “সুবাস” সম্পাদক সৈয়দ আছলাম হোসেন।

মোবাইল পাঠাগারের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে লেখাপাঠ করেন, কবি দেওয়ান গাজী আব্দুল কুদ্দুস শমসাদ, কবি নূর মোহাম্মদ চৌধুরী মুবিন, উদ্দীপন একাডেমির সহকারী শিক্ষক রাসেল আহমদ, গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল, কবি মকসুদ আহমদ লাল, শিল্পী বাহাউদ্দীন বাহার প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আলকোরান থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টক রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে...

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...