Thursday, July 30, 2026

পুরাতন ভাসমান সেতুর পশ্চিম পাশে ইয়াকুব আলীর পক্ষে জনগণের মাঝে লিফলেট বিতরণ

Date:

Share post:

এম,এ,সাত্তার, ঝাঁপা প্রতিনিধিঃ

মনিরামপুরে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে আলহাজ্ব এস এম ইয়াকুব আলীর পক্ষে বিরতিহীন ভাবে চলছে নির্বাচনী প্রচারণা গণসংযোগ ও লিফলেট বিতরণ। আজ ১৫ নভেম্বর বুধবার সন্ধ্যায় মনিরামপুর উপজেলার ঝাঁপা বাওড়ের পুরাতন ভাসমান সেতুর পশ্চিম পাশে  জনগণের মাঝে এই লিফটে বিতরণ করা হয়।

জানা যায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আসন ৮৯-যশোর ০৫- মনিরামপুর আসন থেকে নৌকা প্রত্যাশী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির নির্বাহী সদস্য ও যশোর জেলা কৃষক লীগের সহ-সভাপতি যশোর সিটি প্লাজার চেয়ারম্যান জননন্দিত জননেতা জনাব আলহাজ্ব এস, এম ইয়াকুব আলীর পক্ষে মনিরামপুর উপজেলার  ঝাঁপা বাওড়ের পুরাতন ভাসমান সেতুর পশ্চিম পাশে এবং ৯নং ঝাঁপা ইউনিয়নের বিভিন্ন বাজারে নির্বাচনী প্রচারণা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

নির্বাচনী প্রচারণা গণসংযোগ ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক জামাল হোসেন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুর রহমান ও শরিফুল ইসলাম। যুবলীগ নেতা খলিলুর রহমান ও লুৎফর রহমান, মারুফুল ইসলাম। শ্রমিক লীগ নেতা ফরিদ আহমেদ মাসুম বিল্লাহ। কৃষকলীগ শাকিল রানা, নুরনবী। ছাত্রলীগ নেতা হাসান, শাহরিয়ার, নাজিম ইমন সহ ৯নং ঝাঁপা ইউনিয়নের আরো অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় তারা সাধারণ ভোটারদের মাঝে নৌকায় ভোট চেয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টক রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে...

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...