Thursday, July 30, 2026

রৌমারীতে সিটের নিচে আটকানো ছিল ৭৬ বোতল বিদেশি মদ

Date:

Share post:

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

ইজিবাইকের সিটের নিচে আটকানো ছিল ৭৬ বোতল বিদেশি মদ
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অভিযান চালিয়ে ৭৬ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৭ মে) সকালের দিকে রৌমারী থানা পুলিশের অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার খাটিয়ামারি এলাকার মাদক ব্যবসায়ী গোলজার হোসেন (২৩) ও একই উপজেলার নওদাপাড়ার মাসুদ রানা (২১)।পুলিশ জানায়, শনিবার (৬ মে) দিবাগত রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের ফুলবাড়ী ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালায় রৌমারী থানা পুলিশের একটি দল। এসময় রাস্তা দিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকের সিটের নিচে বিশেষ কায়দায় ফিটিং করে মাদক পরিবহনের সময় ৭৬ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গোলজার হোসেন ও মাসুদ রানাকে গ্রেফতার করা হয়।রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার বলেন, গ্রেফতার ওই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টক রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে...

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...