Thursday, July 30, 2026

আগামীকাল সুনামগঞ্জে আসছেন পুলিশ প্রধান – চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

Date:

Share post:

ফকির হাসান, সুনামগঞ্জ থেকে:

সুনামগঞ্জ জেলায় সরকারী সফরে আসছেন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ। পুলিশ প্রধান আগামীকাল শুক্রবার (১৭ মে ২০২৪ খ্রি.) সকাল সাড়ে ১০টায় সিলেট হতে সুনামগঞ্জ জেলার উদ্দেশ্যে রওনা করবেন।

পুলিশ প্রধান সুনামগঞ্জ জেলায় উপস্থিত হয়ে পুলিশ অফিস অফিসার্স মেস ভবনের ভিত্তিপ্রস্থ স্থাপন করবেন। পরে তিনি পুলিশ হাসপাতালে স্থাপিত পুলিশ ল্যাব এবং সুনামগঞ্জ শহড় পুলিশ ফাঁড়ির অভ্যন্তরে নবনির্মিত ৪ তলা বিশিষ্ট স্টুডিও এপার্টম্যান্ট এর শুভ উদ্ধোধন করবেন।

এছাড়া পুলিশ প্রধান সুনামগঞ্জ জেলায় কর্মরত অফিসাদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন। মতবিনিময় সভা শেষে পুলিশ প্রধান বিকাল ৪টায় সিলেট জেলার উদ্দেশ্যে সুনামগঞ্জ ত্যাগ করবেন।

পুলিশ প্রধান এর সাথে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী সুনামগঞ্জ জেলায় সফরে আসবেন।

পুনাক সভানেত্রী সুনামগঞ্জ জেলা পুনাক শাখার উদ্যোগে সুনামগঞ্জ সদর থানা সংলগ্ন নব নির্মিত পুনাক বিপনী বিতান এর শুভ উদ্ধোধন করবেন।

পরে তিনি পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গনে ১২০ জন অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করবেন। পরে তিনি সুনামগঞ্জ জেলা পুনাকের নেত্রীবৃন্দের সাথে মতাবিনিময় সভা করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টক রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে...

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...