Thursday, July 30, 2026

রৌমারীতে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যানের আনন্দ শোভাযাত্রা

Date:

Share post:

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান শহিদুল
ইসলাম শালুর পক্ষে এক বিশাল মটর সাইকেলের আনন্দ শোভাযাত্রা করা হয়েছে।

 

১২ মে রবিবার সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত আনন্দ শোভাযাত্রা শেষে চেয়ারম্যানের বাড়িতে এক ভুরিভোজ করা হয়। প্রায় দেড় হাজার মোটর সাইকেল ও অটোবাইক যোগে রৌমারী সদর থেকে উপজেলার
কর্তিমারী, সায়াদাবাদ, শিবিরডাঙ্গি ভায়া বড়াইকান্দি, দাঁতভাঙ্গা, হাজিরহাট,
পাখিউড়া হয়ে চরশৌলমারী ঘুরে চেয়ারম্যানের বাড়িতে মিলিত হয়।

 

উপস্থিত জনগণের সম্মুখে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম
শালু বলেন, আমি শপথ গ্রহনের পর থেকেই এলাকার রাস্তাঘাট, কালভার্ট, ব্রীজসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে যাব। মসজিদ, মাদ্রাসা কবরস্থান উন্নয়ন করে যাবো। হতদরিদ্র মানুষে ক্ষুদার্ত মেটানো, বিধবাভাতা, বয়স্ক ভাতা দিতে কোন টাকা পয়সা
দিতে হবে না। কেহ আমার কথা বলে নিতে চাইলে তাকে হাতে নাতে ধরে দিবেন। সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা গ্রহন করা হবে।

 

উপজেলা পরিষদকে কেবল পরিষদ নয় বরং সেবাকেন্দ্র
হিসাবে গড়ে তোলা হবে। যে প্রতিশ্রুতি দিয়ে ভোট পেয়ে চেয়ারম্যান হয়েছি তা
বাস্তবায়ন করতে চাই। কোন অনিয়ম ও দুর্নীতির করা হবে না।কোন বিশৃঙ্খল ছাড়াই
হাজার হাজার লোকের ভুরিভোজ শেষে আনন্দ শোভাযাত্রা শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টক রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে...

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...