Thursday, July 30, 2026

নড়াইল কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হলেন খান শামীমুর রহমান

Date:

Share post:

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:

নড়াইল কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে খাঁন শামিমুর রহমান চিংড়ি মাছ মার্কা নিয়ে ৩০,৪৬৩ ভোট পেয়ে  নির্বাচিত হন। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  দোয়াত কলম প্রতীকের প্রার্থী এস এম নাজমুল হক প্রিন্স পেয়েছেন ১৬,৮৪২ ভোট।

অন্যান্য প্রার্থী দের মধ্যে সাবেক চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ মোটর সাইকেল মার্কায় ১১হাজার ৪৭৫ ভোট, কলাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদুল হাসান কায়েস ঘোড়া মার্কায় পেয়েছেন ১০হাজার ৪০৭ ভোট, এবং এসএম হারুনার রশীদ আনারস মার্কায় পেয়েছেন ৭হাজার ৪৬০ ভোট।

৮ মে (বুধবার) সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলায় ৮২টি ভোটকেন্দ্রের আওতায় মোট ভোটার রয়েছে ১ লক্ষ ৯৭ হাজার ২ শত ৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৭৯ হাজার ১১৬জন । তার মধ্যে বাতিল হয়েছে ২হাজার ৫৪৯ টি ভোট। মোট ভোট পড়েছে শতকরা ৪০ দশমিক ১৬ শতাংশ।

পাশাপাশি ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম উড়োজাহাজ প্রতীকে ১৯ হাজার ৫৭৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমরুল ইসলাম চশমা প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ১৬০ ভোট। এছাড়া ইব্রাহিম শেখ ১৬ হাজার ৯০ ভোট, আশীষ ভট্টাচার্য্য ১৩ হাজার ৭৩৭ ভোট ও আশরাফুল ইসলাম ৯ হাজার ৫৭ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ববিতা বেগম ফুটবল প্রতীকে ৪২ হাজার ৪৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বিউটি আক্তার হাস প্রতীকে ১৯ হাজার ৩৫৬ ভোেট ও সোহেলী পারভীন কলস প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ১১১ ভোট।

রাতে জেলা জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ জসিম উদ্দীন বিজয়ী প্রার্থীদের নাম নিশ্চিত করে এসব তথ্য জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টক রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে...

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...