Thursday, July 30, 2026

আমি রাজভোজ নয় গরীবের সাথে ঝাল পিঁয়াজ দিয়ে পান্তা ভাত খেতে চাই- ডিএম শরিফুল ইসলাম

Date:

Share post:

তহিদুল ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চলছে জমজমাট প্রচার প্রচারণা। সাধারণ মানুষের দোয়ারে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা।৩ই মে রোজ শুক্রবার মণিরামপুর রাজগঞ্জ সহ বেশ কয়েকটি এলাকায় টিয়া পাখি প্রতীকের গণসংযোগ করছেন ডিএম শরিফুল ইসলাম, সহ তার বাল্য বন্ধু মানবিক ডাঃ মেহেদী হাসান সহ একঝাঁক নেতা কর্মী। গণসংযোগ কালে ডিএম শরিফুল ইসলাম গণমাধ্যম জাতীয় দৈনিক আশ্রয় প্রতিদিন কে জানায়।দীর্ঘ ২০ বছর যাবত দেখেছি ভোটের সময় ভোটারদের দোয়ারে বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিয়ে আসেন।কিন্তু নির্বাচিত হওয়ার পরে কেও আর গরীব অসহায় সুবিধাবঞ্চিত মানুষের খোজখবর রাখেন না।আমি দীর্ঘ দিন যাবত ছাত্র রাজনীতি করেছি।এবং দীর্ঘ কয়েকটি বছর প্রবাসে থেকে দেখেছি,সাধারণ মানুষ কে পুজি করে প্রতিনিধিরা টাকার পাহাড় করছে।

সাধারণ মানুষের মুখের আহার কেড়ে নিয়ে নিজে রাজভোজ খাচ্ছে।আমি রাজভোজ নয়,আমি গরীবের সাথে ঝাল পিঁয়াজ দিয়ে পান্তাভাত খেতে চাই,তাদের সাথেই।
আমি প্রবাসে থেকে সকল দুর্নীতির বিষয়ে প্রতিবাদ করেছি।আমার নির্বাচনে আসার একটি কারন, সুবিধাবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া।আমার কাছ থেকে একটি মানুষ অবহেলিত হবে না।আমি একটি কথা দিয়ে গেলাম একটি মানুষ আমাকে নিয়ে কখনো কোন দিন অভিযোগ দিতে পারবে না।আমি গরীবের প্রতিনিধি হতে চাই।

এবিষয়ে ডাঃ মেহেদী হাসান জানায়,শরিফুল আমার বাল্য বেলার বন্ধু। আমি সেই ছোট্ট থেকে তাকে চিনি।ও দীর্ঘ দিন যাবত তাকে ছাত্র রাজনীতি করতে দেখেছি।সে ছাত্র জীবন থেকে অসহায় গরীব মানুষের পাশে থাকতে দেখেছি।
কিন্তু তার একটিই কথা ছিলো আমি গরীব অসহায় মানুষের জন্য যে সহযোগিতা করছি সেটা কখনো নিউজ বা ফেইসবুকে পোস্ট করোনা।আমি কখনো নির্বাচন করবো না যে আমি প্রচার করবো।সর্বশেষ বিগত দিনের বিভিন্ন অন্যায় দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখেছি।সর্বশেষ আমি ওকে বললাম তুমার যখন গরীবের জন্য এতো মায়া তা হলে গরীবের জন্য কিছু করো।সেই সুত্র পাতে আজ সে গরীবের জন্য, গরীব অসহায় মানুষ কে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। ভাইস চেয়ারম্যান প্রার্থী আপনাদের প্রতিনিধি হিসাবে টিয়া পাখি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করছেন।আপনারা সবাই টিয়া পাখি মার্কায় ভোট দিয়ে আপনাদের বিজয় ছিনিয়ে আনুন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক স.ম. আলাউদ্দিন সহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টক রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে...

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...