Wednesday, July 29, 2026

পাটগ্রামে তফসিলকে স্বাগত জানিয়ে আ.লীগের আনন্দ মিছিল

Date:

Share post:

মিঠু মুরাদ, স্টাফ রিপোর্টার:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ পাটগ্রাম উপজেলা শাখা। পাশাপাশি দলটির সহযোগী সংগঠনও তফশিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে।

বুধবার সন্ধ্যা সাতটায় ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের তারিখ রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের তফশিল ঘোষণার পরই আওয়ামী লীগ সেটিকে স্বাগত জানায়।

এদিকে তফশিল ঘোষণার পরই পাটগ্রাম উপজেলার শাখার আওয়ামী লীগ মিছিল বের করে পাটগ্রাম চৌরঙ্গী মোড় সহ আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রুহুল আমিন বাবুল।

সন্ধ্যার আগে থেকেই আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তফশিল ঘোষণার পর আনন্দ মিছিল বের করেন তারা। কার্যালয়ের সামনে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টক রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে...

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...