Wednesday, July 29, 2026

গাজীপুর সাংবাদিক ইউনিয়নে আহসান উল্লাহ্ মাস্টারের জম্মদিন পালন

Date:

Share post:

আলিফ আরিফা,গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে শুক্রবার বাদ আসর শহরের হাবিবুল্লাহ স্মরণিতে ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৭৩তম জম্মদিন পালন উপলক্ষে কেককাটাসহ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মো: আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ সালাম শান্ত’র সঞ্চালায় আলোচনায় অংশ নেন গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভুইয়া, প্রচার সম্পাদক আঃ ছালাম রানা, টঙ্গী থানা প্রেসক্লাবেরসহ সভাপতি শেখ নোমান, সাংবাদিক ইউনিয়নের কালীগঞ্জ ইউনিট চিফ মোঃ আব্দুল গাফফার ও সাংবাদিক ইউনিয়নের সদস্য মো: রেজাউল করিম মোল্যা প্রমুখ।এ ছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক মেহেদী হাসান বিপ্লব বাদামী, সাংবাদিক সুব্রত চন্দ্র দাস ও সাংবাদিক মোঃ নুরুল ইসলাম সবুজসহ মো: হাইউল উদ্দিন খান, জিসান, মোল্যা রশিদ ও আরিফা আক্তার প্রমুখ। আলোচনায় বক্তরা বলেন- অভিলম্বে শহীদ আহসান উল্লাহ্ মাস্টারের খুনিদে ফাঁসির রায় কার্যকর করতে হবে। ভাওয়ালবীর আহসান উল্লাহ মাস্টার গাজীপুরের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র। তার কর্মদক্ষতার আলোকে আজকে তারই সন্তান বর্তমান সরকারের মন্ত্রী সভার একজন কর্মঠ সদস্য। কাজেই আহসান উল্লাহ মাস্টার হত্যাকান্ডের খুনীদের ফাঁসি কার্যকর করতে না পারলে এই ব্যর্থতার দায় এড়ানো যাবে না। আলোচনা শেষে মোনাজাতের পর কেক কেটে আহসান উল্লাহ মাস্টারের জন্মদিন উদ্যাপন করা হয় এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টক রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে...

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...