Thursday, July 30, 2026

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মাকে ফু মেরে দেশ থেকে তাড়াবার হুমকি দিলেন আকমল

Date:

Share post:

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ

আজ ভারতের গুহাটিতে এ আই ডি এফ এর চেয়ারম্যান ও ভারতের জমিয়তে ওলামা হিন্দের নেতা বদরউদ্দিন আকমল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মা কে ফু মেরে দেশ থেকে বিতাড়িত করার হুমকি দিলেন। কারণ হিসেবে ভারতের অসম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মা বলেন অসমের বুকে আর কোন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে দেবেন না। কারণ হল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান নাকি জঙ্গিদের ঘাঁটি তৈরি করতে সাহায্য করে। তাই তার রাজ্যের কোন যায়গায় নতুন করে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে দেবেন না। কিছুদিন আগে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মা সে রাজ্যের সরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান কে অনুদান তহবিল বন্ধ করে দেন। এবং অসমের বিভিন্ন সরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান কে সরাসরি সাহায্য থেকে বঞ্চিত করছেন। তার প্রতিবাদ করেন ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি শ্রী মল্লিকার্জুন খাগরে এবং রাহুল গান্ধী।

সেই সঙ্গে এই ভূমিকা র জন্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মা কে একহাত নেন এ আই ডি এফ নেতা ও অসমের এম পি বদরউদ্দিন আকমল। তিনি বলেন প্রয়োজন হলে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মা কে অসম রাজ্যে থেকে বিতাড়িত করে ছাড়বেন। কারণ তার দল ভারতের জমিয়তে ওলামা হিন্দ ভারতের স্বাধীনতা যুদ্ধের সময় থেকেই আন্দোলন করে ব্রিটিশ কে ভারতের মাটি থেকে বিতাড়িত করে ছিলেন। এবং তিনি সেই দলের একজন নেতা তিনি সেই গণআন্দোলন শুরু করে অসম থেকে হিমন্ত বিশ্বকর্মা কে বিতাড়িত করে ছাড়বেন। আকমল বলেন, ভারত কারো পৈতৃক সম্পত্তি নয়। যে বি জে পি তার দোসর আর এস এস চাইলে ভারত থেকে মুসলমানদের বিতাড়িত করবেন। ভারতের স্বাধীনতা যুদ্ধে মুসলিমদের যে ভূমিকা রয়েছে তা কোন হিন্দু বি জে পি ও আর এস এস নেতা কর্মীদের মধ্যে নেই। তাই ভারতের মাটি তে থাকা ভারতের মুসলমানদের মৌলিক অধিকার তা কেউ কাড়তে পারবেন না। তিনি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মা কে সতর্ক করে বলেন যে যদি মুসলমানদের ধর্মীয় উপাসনালয় ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এবং মুসলিম ভাইদের উপর কোন অত্যাচার নেমে আসে তার মোকাবিলা করতে কেমন করে হয় তা দেখিয়ে দেবেন ভারতের মুসলিম কওমের মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টক রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে...

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...