Thursday, July 30, 2026

শার্শায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন

Date:

Share post:

স্টাফ রিপোর্টারঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন শার্শা উপজেলার হাজারো উপকারভোগী। বুধবার বিকালে উপজেলা স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দুপুরের উপজেলার বিভিন্ন এলাকা থেকে উপকারভোগীরা অনুষ্ঠানে আসতে শুরু করে। দুপুরের মধ্যেই কানায় কানায় ভরে যায় গোটা স্টেডিয়াম মাঠ ও আশপাশ এলাকা।

অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীসহ সরকারি বিভিন্ন প্রকল্পের আওতাধীন হাজার হাজার উপকারভোগী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বেলাল হোসাইন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, বেনাপোল পৌর সভার মেয়র আলহাজ্ব নাসির উদ্দিন, নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, উপজেলা সহকারী কমিশনার ফারজানা ইসলাম, শার্শা থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলাম, বেনাপোল পোর্ট কামাল হোসেন ভূঁইয়া প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টক রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে...

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...