Thursday, July 30, 2026

দেশকে ভালো রাখতে নৌকা মার্কায় ভোট দিন – ধর্ম প্রতিমন্ত্রী

Date:

Share post:

জাবির আহম্মেদ জিহাদ (জামালপুর) প্রতিনিধিঃ

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, মানুষ শান্তিতে ঘুমাতে পারে। দেশের সম্পদ লুট-পাট হয় না। কিন্তু যখনই বিএনপি ক্ষমতায় আসে তখন তারা দেশের উন্নয়নের নামে লুটপাট করে। মানুষের জান-মালের কোন নিরাপত্তা থাকে না।প্রতিমন্ত্রী আরো বলেন, গত বিএনপির আমলে তারেক রহমান সহ বিএনপির নেতা-কর্মীরা দেশের সম্পদ লুট করে নিজেদের ভাগ্যের উন্নয়ন করেছেন। দেশের সম্পদ লুট ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সাজাপ্রাপ্ত। তারেক রহমান সাজার ভয়ে দেশে বিদেশে পলাতক রয়েছেন। তার নির্দেশে দেশে জালাও পোড়াও করছে। এদেরকে প্রতিহত করতে হবে।ফরিদুল হক খান আরো বলেন, শেখ হাসিনার চিন্তা এদেশের মানুষের সেবা ও দেশের উন্নয়ন করা। তিনি আশ্রয়ণ কর্মসূচির মাধ্যমে গৃহহীনদেন ঘর-বাড়ি তৈরি করে দিয়েছেন। সুবিধাবঞ্চিতদের সকল সুবিধা দিয়েছেন। আগামীতে বিভিন্ন সুবিধাভোগিদের ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন। তার স্বপ্ন পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ নির্মাণ করা। তাই দেশকে ভালো রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করতে হবে।বুধবার (৮ নভেম্বর) বিকালে জামালপুরের ইসলামপুরের সদর ইউনিয়নের পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও সদর ইউনিয়ন আয়োজনে বিভিন্ন সুবিধাভোগীদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন।ইসলামপুর সদর ইউনিয়ন পরিষদেরর চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিনের সভাপতিত্বে এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালাম,সহ সভাপতি জামাল আব্দুন নাছের চৌধুরী চার্লেছ,ত্রাণ বিষয়ক সম্পাদক সালাউদ্দিন শাহ উপস্থিত ছিলেন।এসময় ইসলামপুর উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ অনেক সুধীজন অংশ নিয়েছেন।চার হাজার সুবিধাভোগী উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টক রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে...

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...