Wednesday, July 29, 2026

রৌমারীর সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকের সাথে ওসির মতবিনিময়

Date:

Share post:

লিটন সরকার,রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী থানার নবাগত অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জানান’র সাথে রৌমারীর সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) রাত্র ৮ টার দিকে থানার অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি  মোস্তাফিজুর রহমান তারা, দৈনিক করতোয়া এর প্রতিনিধি শওকত আলী মন্ডল,  দৈনিক ভোরের কাগজ এর প্রতিনিধি  মাসুদ পারভেজ রুবেল , দৈনিক আমাদের খবর এর প্রতিনিধি আকতার হোসেন, দৈনিক ক্রাইম তালাশ এর প্রতিনিধি লিটন সরকার, দৈনিক শিরোমনি এর প্রতিনিধি আব্দুল খালেক প্রমুখ। মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জানান বলেন, আমি সাংবাদিকদের কাছে সহযোগিতা চাই। যাতে মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ মুলক প্রতিরোধ করতে পারি। কেউ যাতে অপরাধের সাথে জড়িয়ে পড়তে না পারে সেদিক সবাইকে সজাগ থাকতে হবে। আমি কোন সময়ে আমার দায়িত্বের অবহেলা করবো না। আমি সবার কাছে দোয়া কামনা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টক রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে...

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...