Wednesday, July 29, 2026

রৌমারীতে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে র‍্যাব-১৪ মতবিনিময় সভা

Date:

Share post:

লিটন সরকার,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারীতে সাংবাদিকদের সাথে র‍্যাব-১৪ ময়মনসিংহ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা তিন টায় উপজেলা সম্মলেন কক্ষে বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে র‍্যাব-১৪ এর উদ্যোগে ঘন্টাব্যাপি এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন, সাংবাদিক এসএম সাদিক হোসেন, সুজাউল ইসলাম, শওকত আলী, কুদ্দুস বিশ্বাস, সোহেল রানা, শফিকুল ইসলাম, প্রমুখ। এসময় নির্বাচন ঘিরে এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এতে রৌমারী ও রাজীবপুর এবং কুড়িগ্রাম জেলা অর্ধশত প্রিন্ট ও ইলেকট্রনিক্স সাংবাদিক অংশগ্রহণ করেন। পরে র‍্যাব-১৪ ময়মনসিংহ এর অধিনায়ক মো. মহিবুল ইসলাম খান (অতিরিক্ত ডিআইজি) বলেন, নির্বাচন কমিশনার এর নীতিমালা’র আলোকে সাংবাদিকদের নির্বাচন কেন্দ্রে প্রবেশ এবং সংবাদ সংগ্রহের সংক্রান্ত বিশতভাবে আলোকপাত করেন।এক পর্যায় তিনি আরও বলেন, কেন্দ্রে দশ মিনিটের বেশি সময় ধরে থাকতে পারবে না এবং দু’জন সাংবাদিকের বেশি ঢুকতে পারবে না ও গোপন বুথে ঢুকতে পারবে না। তবে সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে কেন্দ্রের তথ্য সংগ্রহ করতে পারবেন। এছাড়াও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নিবার্চন স্বার্থে আপনাদের সহযোগিতা কামনা করেন।এসময় আরও উপস্থিত ছিলেন, র‍্যাব-১৪ জামালুপর এর স্কডকমান্ডার মেজর সাদিকুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (রৌমারী সার্কেল) মো. মমিনুল ইসলাম, রৌমারী থানার তদন্ত (ওসি) মুসাহেদ খান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টক রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে...

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...