Wednesday, July 29, 2026

আন্তর্জাতিক ভাষা দিবসে হারানো ৩৫টি মোবাইল ফিরিয়ে দিল বারুইপুর জেলা পুলিশ

Date:

Share post:

কলকাতা থেকে মনোয়ার ইমাম:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জেলা পুলিশের উদ্যোগে হারানো ও চুরি হওয়া ৩৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।

বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া এই মোবাইল ফোনগুলো প্রযুক্তির সাহায্যে শনাক্ত করে উদ্ধার করে বারুইপুর জেলা পুলিশ। আজ একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সেগুলো গ্রাহকদের হাতে তুলে দেওয়া হয়।

বারুইপুর জেলা পুলিশের অফিসে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) রূপান্তর সেনগুপ্ত (IPS) এবং অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) শ্রী সৌমেন ব্যানার্জি (WBMPS)-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

বারুইপুর জেলা পুলিশের অধীনে সুন্দরবনের ক্যানিং, গোসাবা, মোল্লাখালী কোস্টগার্ড থানা, বাসন্তী ও জামতলা থানার বিস্তীর্ণ এলাকা পড়ে। প্রতিদিন এই অঞ্চল থেকে বহু মানুষ কলকাতা ও শহরতলীতে যাতায়াত করেন, যাদের মধ্যে অনেকের মোবাইল ফোন হারিয়ে যায় বা চুরি হয়।

উন্নত প্রযুক্তির সহায়তায় এই ফোনগুলো উদ্ধার করে পুলিশ, যা আজ আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের এই উদ্যোগে উপকৃত সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...