Saturday, January 17, 2026

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু মোঃ রাজু রংপুর বিভাগীয় প্রতিনিধি

Date:

Share post:

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

মোঃ রাজু রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে রাহাত ইসলাম (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার রাত ১০ টার সময় জেলার পীরগঞ্জে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় তার । রাহাত দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানার মানিকপুর গ্রামের খাদেমুল ইসলামের ছেলে বলে তথ্য পাওয়া যায়।

পীরগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার হরিপদ রায় জানান, ওই কিশোর রেললাইন দিয়ে হাঁটছিল। ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনটি পীরগঞ্জ স্টেশনে ঢোকার আগে রঘুনাথপুর টিএন্ডটি এলাকায় ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ট্রেনে কাটা পড়ে কিশোশের নিহতের সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গির হোসেন জানান, ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কমরেড অমল সেনের ২৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ, তেভাগা আন্দোলনের অগ্রণী নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, আজীবন বিপ্লবী এবং বাংলাদেশের ওয়ার্কার্স...

রাজগঞ্জে কৃষকের ঝু”লন্ত লা”শ উদ্ধা”র  চা”ঞ্চল্য সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: যশোরের রাজগঞ্জ উপজেলায় এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।...

ঝিনাইদহ-৪ সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী আবু তালিবের মতবিনিময়

হুমায়ুন কবির,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী মাওলানা আবু তালিব স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার...

মণিরামপুরে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

মণিরামপুর প্রতিনিধিঃ অসহায় শীতার্ত মানুষের মাঝে ধারাবাহিক কর্মসূচির আলোকে উপজেলার খানপুর ইউনিয়নে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেছে মণিরামপুর উপজেলা প্রশাসন। মণিরাপুর...