
শামিম হোসেন:
যশোরের কুয়াদা থেকে কাকার বাড়িতে যাওয়ার পথে মোহাম্মদুল ওরফে তুষার (২৪) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। গত সাতদিন ধরে তার কোনো খোঁজ না মেলায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার।
পারিবারিক সূত্রে জানা গেছে, তুষারের বাবা-মা চাকরির সুবাদে তার বাবা আবুল হোসেন ও মাতা রহিমা বেগম ফরিদপুরে বসবাস করেন। সম্প্রতি ফরিদপুর থেকে যশোরের কুয়াদায় মামাবাড়িতে বেড়াতে আসেন তুষার। গত সাতদিন আগে তিনি মামাবাড়ি থেকে শহরের চাচড়া এলাকায় চাঁচড়া বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর দীর্ঘ সময় পার হলেও তিনি কাকার বাড়িতে পৌঁছাননি এবং মামাবাড়িতেও ফিরে আসেননি।নিখোঁজের পর থেকে সম্ভাব্য সকল আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজ নিয়েও তুষারের কোনো সন্ধান পাওয়া যায়নি। বর্তমানে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।তুষারের বাবা আবুল হোসেন জানান, তুষার অত্যন্ত সহজ-সরল প্রকৃতির। এক সপ্তাহ ধরে সন্তানের কোনো খোঁজ না পেয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন। কোনো সহৃদয় ব্যক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন, তবে নিচে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য সবিনয় অনুরোধ জানিয়েছেন তিনি।
যোগাযোগের ঠিকানা:
আবুল হোসেন (পিতা)
শামিম হোসেন ( ভাই)
০১৯৬৩৭-৬২৪৫৭
মোবাইল: 01970618808



