Saturday, January 24, 2026

যশোর শহরে প্রকাশ্য দিবালোকে রড চুরি

Date:

Share post:

মোঃ ওয়াজেদালী স্টাফ রিপোর্টারঃ

যশোর শহরের নীলগঞ্জ সুপারী বাঁগান আনারস পট্রি থেকে ৮০০ কেজি রড প্রকাশ্য দিবালোকে দুবৃত্তরা নিয়ে যায় যাহার মূল্য ৮০ হাজার টাকা। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
দিনদুপুরে এ ঘটনা ঘটলেও এখনো জড়িতদের খুঁজে বের করা সম্ভব হয়নি। এ বিষয়ে ভুক্তভোগী আসিফ আকবর সেতু কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন । অভিযোগে উল্লেখ,
শহরের নীলগঞ্জ সুপারী বাঁগান আনারস পট্রিস্থ নিজস্ব দ্বিতীয়তলা বিল্ডিং এর নিচতলার সামনে খোলা আকাশের নিচে সজনে গাছের সহিত লোহার সিকল ও তালাবদ্ধ ছিল ক্রয়কৃত লোহার রড যার ওজন আনুমানিক ৮শ কেজি বাজার মুল্য ৮০ হাজার টাকা৷ আকবর আলীর ছেলের আসিফ আকবর সেতু জানায়,আজ যশোর শহরের মধ্যে আমার ব্যক্তিগত কাজ শেষে দুপুর দুইটার দিকে এসে দেখি আমার রাখা রডগুলো নেই। দিনের ১১টা থেকে দুপুর দুইটার মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা ঘটনাস্থল হইতে আমার রড চুরি করিয়া নিয়া গিয়াছে। স্থানীয় বাসিন্দারা জানান,সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো- দুর্ধর্ষ এ কাজ সম্পন্ন হয়েছে দিনের আলোতেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...