Saturday, January 24, 2026

ডেঙ্গু জ্বর

Date:

Share post:

মুহাঃ মোশাররফ হোসেন

মশা তার তৃষ্ণা মিটাতে লুটিছে মানুষের রক্ত-সুধা!
গড়িছে মানুষ আপন নীড়ে এডিস মশার নিজ বসুধা।
সে কি তার ডাক শুনিবে ডেঙ্গু মুক্তির আশ্বাসে?
চিকুনগুনিয়া বাঁধিছে বাসা লক্ষ কোটির নিশ্বাসে ।
তোমার ঘরে মন হরষে এডিস মশার জন্মিছে প্রাণ
এডিস মশা শুল বিঁধিয়ে গাঁইছে সদা মরন গান ।

হে মানুষ ! তোমরা জাগো ,বাঁচাও প্রাণ কাঁধেতে মিলায়ে কাঁধ,
বাংলা জুড়ে জাগিছে আজ ডেঙ্গু জ্বরের উৎপাত !
স্বচ্ছ পানি ,ফুলের টপ, এসি- ফ্রীজ আছে কার ?
থাকে যদি বদ্ধ পানি ফেলে দাও তুমি তার’
তুমি বাঁচ, দেশ বাঁচাও এই আমার আবদার ।

চেয়ে দেখো তোমার ভুলে মরিছে কতো বাংলা জুড়ে-
ধবংস কর নিবাস তাহার যত সে আপন নীড়ে-
কত সে দামাল ছেলে আজও আছে হাসপাতালে-
সে বুঝিছে ডেঙ্গু জ্বালা মরিছে যে মায়ের কোলে !

শোন হে শোন করি ফরিয়াদ নাহি করো দূর্নীতি-
ডেঙ্গুর প্রাচীর ভাঙ্গিতে ওই গড়ে যাও সম্প্রীতি ।
উৎসব তোলে ঘরে ঘরে চৌদিক রাখো পরিস্কার-
নিপাত করো ডেঙ্গুর নিবাস সুস্থ সবল থাকিবার ।

কতো সে দামাল ছেলে আজও আছে হাসপাতালে-
সে বুঝিছে ডেঙ্গু জ্বালা মরিছে যে মায়ের কোলে !
মশা তার তৃষ্ণা মিটাতে লুটিছে মানুষের রক্ত-সুধা!
গড়িছে মানুষ আপন নীড়ে এডিস মশার নিজ বসুধা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...