Tuesday, July 28, 2026

মুহাঃ মোশাররফ হোসেনের লেখা কবিতা “ক্ষণস্থায়ী দুনিয়া”

Date:

Share post:

“ক্ষণস্থায়ী দুনিয়া”
মুহাঃ মোশাররফ হোসেন:

দুইদিনের এই ক্ষণস্থায়ী দুনিয়া ,
কিসের জন্য আমরা এত মরিয়া ?
কি হবে পার্থিব সুখের ফেণপুঞ্জ মেখে?
যদি চিরতরে চলেই যেতে হয় এটা রেখে ।
ভোগ , লোভ-লালসা ধরেছে ঘিরে ,
ভুলেই গেছি জীবনরশি একদিন যাবে যে ছিড়ে!
ক্ষণস্থায়ী দুনিয়ায় বৃথাই বুঝি করছি বিচরণ ,
যে কোন সময়ই যে নিভে যেতে পারে জীবনের কিরণ।
ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া যে এতো প্রবল ,
বিশ্বাসই হয় না যে অকষ্মাৎ প্রাণ ছিনিয়ে নিতে পারে মৃত্যু ছোবল ।
তিল তিল করে গড়ে তোলা প্রাচুর্য্যের পাহাড় ,
মৃত্যু দৈত্যের তাণ্ডবে থাকবে না তার কোনোই বাহার ।
হে মহান সৃষ্টিকর্তা , তোমার তরে আমরা ক্ষমাপ্রার্থী,
যদিও বা’ জানি আমরা নয়তো পূণ্যার্থী ।
স্বজ্ঞানে বোকার মতো ব্যস্ত থাকি, নিয়ে এই দুনিয়াদারী ,
ক্ষণস্থায়ী প্রাচুর্য্য, সৌন্দর্য্যের গর্বে হই যে আমরা অহংকারী!
হে করুণাময় , জানি এটা আমাদের মুর্খ্যতা, অজ্ঞতা, করো তুমি মার্জনা ,
দূর করে দাও ক্ষণস্থায়ী দুনিয়ার সকল স্বার্থণ্বেষী চিন্তা ভাবনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...