Saturday, January 24, 2026

যশোরে আপন বোনকে হত্যার পর আত্মহত্যা বলে দাফনের চেষ্টা, মা-ভাই গ্রেফতার

Date:

Share post:

ডেক্স রিপোর্টঃ

যশোর শহরের বেজপাড়া এলাকায় ফারহানা পারভীন (২৯) নামে এক তরুণীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের আপন ভাই ফয়েজ রাজ্জাক ফারদিন (২৩) ও মা আইরিন পারভীন (৫৫) হত্যার দায় স্বীকার করায় পুলিশ তাদের গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে যশোর কোতোয়ালি থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, নিহত ফারহানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় মা ও ভাইয়ের সঙ্গে যশোর শহরের বেজপাড়ার রাসেল চত্বর এলাকার ইমরান
কবীরের বাড়িতে ভাড়া থাকতেন। পারিবারিক কলহের জের ধরে গত ২৫ এপ্রিল রাত ১১টার দিকে ফারহানা পারভীন উর্মিকে তার ভাই ফারদিন শ্বাসরোধে হত্যা করেন।

এরপর ২৬ এপ্রিল বিকেলে ফারদিন ও তার মা আইরিন পারভীন মরদেহ গ্রামের বাড়ি মাগুরার শালিখায় নিয়ে যান। ফারহানা আত্মহত্যা করেছেন বলে তাকে সেখানে দাফনের চেষ্টা করা হয়।

কিন্তু মরদেহের গোসলের সময় তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। এরপর ফারহানার চাচা রবিউল ইসলাম বিষয়টি শালিখা থানা পুলিশকে অবহিত করেন।

শালিখা থানা পুলিশের মাধ্যমে জেনে যশোর কোতোয়ালি থানা পুলিশ ফারহানার মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। একইসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য ফারহানার ভাই ফারদিন ও মা আইরিন বেগমকে হেফাজতে নেয় পুলিশ। এরপর তারা হত্যার দায় স্বীকার করলে ফারহানার চাচা রবিউল ইসলামের দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

নিহত ফারহানা মাগুরার শালিখা উপজেলার শ্রীহট্ট গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে। অভিযুক্ত ফারদিন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশের এলএলবির দ্বিতীয় বর্ষের ছাত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...