Saturday, January 17, 2026

মুহাঃ মোশাররফ হোসেনের লেখা কবিতা “টাকা”

Date:

Share post:

 কবিতা 
 টাকা
মুহাঃ মোশাররফ হোসেন:
টাকা আছে তাই হলে তুমি রাজা,
টাকা নেই তাই হলাম আমি প্রজা।
টাকার ঘ্রাণে তুমি হয়েছ অন্য কিছু
আমিই পেয়েছি সাজা।
কারন আমি জনগন’
আধুনিক কালের প্রজা।।
টাকা আছে বলে তাই বলে
তুমি সাজো মহাজন,
তুমি সাজো গুরুজন।
আমি সাজি ভিখারি”
পন্ড হয়ে দেখো আমার সংসার
তোমার কত বাহাদুরী।
টাকা আছে বলে তাই,
চক্রবৃদ্ধিহারে করো টাকা কামাই।
টাকায় টাকা আনে,
টাকার পিঠে টাকা’
আমার সব কিছু ফাকা।।
গরীব আমি ‘বেকার আমি”
সর্বহারাদের দলে লেখিয়েছি নাম!
টাকা আছে তাই তুমি নেতা”
গরীবের ঘরে নাই শীতের কাঁথা।
টাকা আছে তুমি ক্ষমতাবান,
ক্ষমতার বলে করেছো দখল তুমি নদী’ খাল”
আবার তোমার ঘরে রিলিফের চাল।
গরীবের অধিকার নেই সে গরীব।।
তোমার সবই আছে,
ক্ষমতা তোমার
টাকাও তোমার।
চাটুকার তুমি নেতাদের,
তুমি বুদ্ধিজীবি”
তুমি একাত্তরের মুরগি ব্যবসায়ি!
টাকায় কি হয়?
বলো টাকাতে কি না হয়?
অর্থই যত অনর্থের মূল,
অর্থই বাচাল’ জাত আর কূল।
টাকায় ক্ষমতা আসে,
ক্ষমতায় সব ভাসে।
জনগন ভাসে ‘অধিকার হাসে,
পাতিহাঁসের মত ইতিহাস ভাসে।
তুমি কি ছিলে সেটা সত্য নয়ও
আজ তুমি সাক্ষি ইতিহাসের,
তুমি বুদ্ধিজীবি, বুদ্ধি বিক্রি করে খাও।
তোমার নামে জীবনি বই আছে,
তোমার নামে সনদ আছে।
তোমার টাকা আছে।।
তাই তুমি সাধু পীর,
মুরিদেরে খাইতে দাও
মাংস ভুনা ‘খিচুরি ‘খির!
তোমার মজলিসে থাকে মুরিদানের ভির”
তুমি পন্ডিত ‘সাধু’ পীর।।
তোমার অনেক টাকা,
তোমার আছে আশ্রম আছে খানকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কমরেড অমল সেনের ২৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ, তেভাগা আন্দোলনের অগ্রণী নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, আজীবন বিপ্লবী এবং বাংলাদেশের ওয়ার্কার্স...

রাজগঞ্জে কৃষকের ঝু”লন্ত লা”শ উদ্ধা”র  চা”ঞ্চল্য সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: যশোরের রাজগঞ্জ উপজেলায় এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।...

ঝিনাইদহ-৪ সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী আবু তালিবের মতবিনিময়

হুমায়ুন কবির,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী মাওলানা আবু তালিব স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার...

মণিরামপুরে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

মণিরামপুর প্রতিনিধিঃ অসহায় শীতার্ত মানুষের মাঝে ধারাবাহিক কর্মসূচির আলোকে উপজেলার খানপুর ইউনিয়নে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেছে মণিরামপুর উপজেলা প্রশাসন। মণিরাপুর...