Saturday, January 24, 2026

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস গ্রেফতার 

Date:

Share post:

মোঃ লুৎফর রহমান লিটল,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাসকে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় এনায়েতপুর আমলি আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

সিরাজগঞ্জ পুলিশ সুপার ফারুক হোসেন জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ৪ আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা ও ১৫ পুলিশ সদস্য হত্যার ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার সন্দেহভাজন আসামি হিসেবে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে আজ দুপুরে বেলকুচির কামারপাড়ার নিজ বাড়ি থেকে আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করে যৌথবাহিনী। এরপর সিরাজগঞ্জ সরকারি কলেজে অবস্থিত সেনা ক্যাম্পে রেখে বিভিন্ন অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে এনায়েতপুর থানায় হামলা ও ১৫ পুলিশ সদস্য হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পুলিশের পক্ষ থেকে করা ওই মামলায় আওয়ামী লীগের ৪ নেতার নাম উল্লেখ এবং ৬ হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...