Saturday, January 17, 2026

কালীগঞ্জে স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে কিশোরীর অনশন

Date:

Share post:

হুমায়ুন কবির, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে বসেছেন এক কিশোরী। শুক্রবার (২ জুন) সকাল থেকে ওই কিশোরী আড়পাড়া এলাকার জাকির হোসেনের বাড়ির সামনে অনশনে বসেন।
কিশোরী জানায়, গত দেড় বছর আগে প্রেমের সম্পর্ক থেকে কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকার জাকির হোসেনের ছেলে মামুন হোসেনের সাথে তার বিয়ে হয়। এরপর শহরের বিভিন্ন স্থানে বাসা ভাড়া করে তারা সংসার করেন। কিন্তু হঠাৎ করে মামুন তাকে একটি ঘরে আটকে রেখে বাড়িতে চলে আসে। এরপর তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় মামুন। আর কোনো উপায় না পেয়ে তিনি শুক্রবার সকালে ওই বাড়িতে আসেন। বাড়ির মধ্য থেকে একজন বেরিয়ে এসে তাকে বের করে দরজা বন্ধ করে দেন। তারপর থেকেই তিনি ওই বাড়ির সামনে অবস্থান করছেন।
তিনি আরও জানান, তার বাবা মারা গেছে গত ৫ বছর আগে। মা অন্য স্থানে বিয়ে করেছেন। তারা তিন ভাই বোন। সবাই একটি এতিম খানায় পড়াশোনা করেন। এতিমখানায় কারিয়ানা পড়ার সময় মামুনের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এখন স্বামীর বাড়িতে উঠা ছাড়া আর কোন উপায় নেই। অন্যথায় আত্মহত্যার পথ বেছে নিতে হবে। এজন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যান কালীগঞ্জ থানার এসআই হুমায়ুন কবির। তিনি জানান, বাড়িতে ডাকাডাকি করে কাউকে পাওয়া যায়নি। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কমরেড অমল সেনের ২৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ, তেভাগা আন্দোলনের অগ্রণী নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, আজীবন বিপ্লবী এবং বাংলাদেশের ওয়ার্কার্স...

রাজগঞ্জে কৃষকের ঝু”লন্ত লা”শ উদ্ধা”র  চা”ঞ্চল্য সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: যশোরের রাজগঞ্জ উপজেলায় এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।...

ঝিনাইদহ-৪ সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী আবু তালিবের মতবিনিময়

হুমায়ুন কবির,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী মাওলানা আবু তালিব স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার...

মণিরামপুরে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

মণিরামপুর প্রতিনিধিঃ অসহায় শীতার্ত মানুষের মাঝে ধারাবাহিক কর্মসূচির আলোকে উপজেলার খানপুর ইউনিয়নে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেছে মণিরামপুর উপজেলা প্রশাসন। মণিরাপুর...