Saturday, January 24, 2026

বাংলাদেশ দলিত পরিষদ কেশবপুর উপজেলা শাখার ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

Date:

Share post:

ইমরান হোসেন, কেশবপুর প্রতিনিধি: 
আজ বৃহস্পতিবার ১৩ নভেম্বর, ২০২৫ সকাল ১০.০০ টায় দাতা সহযোগী সংস্থা, ইউরোপীয়ান ইউনিয়ন, খ্রীশ্চিয়ান এইড ও মানুষের জন্য ফাউন্ডেশন এর অর্থায়নে ও পরিত্রাণসংস্থার আয়োজনে Strengthening Dalit Rights Movement- (SDRM) প্রকল্পে – বাংলাদেশ দলিত পরিষদ (বি ডি পি) এর ত্রৈমাসিক সভা পরিত্রাণ কার্যালয়, কেশবপুরে অনুষ্ঠিত হয়।
এই সমন্বয় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিত পরিষদ কেশবপুর উপজেলা শাখার নেতা বাবু সুজন দাস। প্রধান অতিথি হিসেবে উস্থিত ছিলেন পরিত্রাণ প্রধান কর্মসুুচি সমন্বয়কারী মো: রবিউল ইসলাম, উজ্জ্বল কুমার দাস, প্রকল্প ইভেন্ট অর্গানাইজার যোসেফ সরকার।
ত্রৈমাসিক এই সমন্বয় সভাতে কেশবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দলিত জনগোষ্ঠীর যে সকল সমস্যা, সংগঠন পথে যে সকল অন্তরায়,কম্যুনিটির ইতিবাচক উন্নয়নে স্ব স্ব এলাকায় কে কি ভুমিকা রেখেছেন তা উল্লেখ করে আলোচনার মাধ্যমে সমাধানের কয়েক টি সিদ্ধান্ত গৃহীত হয়। পরিত্রাণ এর কর্মসুুচি সমন্বয়কারী মো: রবিউল ইসলাম তার বক্তব্যে বলেন, দলিত পরিষদকে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠনে পরিনত করার জন্য নিজেদের ভিতর একতা, পারস্পারিক শ্রদ্ধাবোধ, মর্যাদা এবং সংগঠনের প্রতি অনুগত থাকার পরামর্শ প্রদান করেন। একক ব্যক্তি নয় বরং সামষ্টিক / দলগত ভাবে কাজ করলে দলিত সমাজের অনেক সমস্যার সমাধান করা সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন।
বাবু নিরাপদ দাস- সহসভাপতি বলেন, যার দল নেই তার শক্তি নেই। তাই দলিতদের সকল প্রকার দাবী দাওয়া আদায়ে সংগঠনের সাথে থাকতে হবে। সংগঠনের গতিশীলতায় প্রয়োজনে তরুনদের দায়িত্ব নিতে হবে ।
সভাপতি সুজন দাস তার বক্তব্যে সকলকে ধন্যবাদ জানান এবং এক সাথে পথ চলার জন্য আহ্বান জানিয়ে সভা শেষ করেন। সভাটি সঞ্চলনা করেন পরিত্রাণ কেশবপুর প্রকল্পের ইভেন্ট অর্গানাইজার যোসেফ সরকার ও সার্বিক সহযোগিতায় ছিলেন স্বেচ্ছাসেবক সুমন দাস এবং রিনা দাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...