Saturday, January 24, 2026

কালীগঞ্জে অনুষ্ঠিত হলো আইএফআইসি ব্যাংকের তারুণ্যের উৎসব 

Date:

Share post:

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :
ভবিষ্যত প্রজন্মকে ব্যাংকিং বিষয়ক প্রাথমিক ধারণা, সঞ্চয় করার অভ্যাস ও অর্থ ব্যবস্থাপনা সর্ম্পকে সম্মুখ ধারণা প্রদানের লক্ষ্যে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় “তারুণ্য উৎসব – ২০২৫” ঝিনাইদহের কালীগঞ্জে  আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক।
অনুষ্ঠানটি ১৩ নভেম্বর শহীদ নুর আলী  কলেজের হল কক্ষে সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। কলেজটির  অধ্যক্ষ মাহবুবা ফেরদৌস তারুণ্যের উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উক্ত কলেজের সহকারী অধ্যাপক আব্দুল কাদের।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের  কালীগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক সাইদুর শিকদার,প্রফেসর আব্দুর রহমান, আশরাফুল ইসলাম, আয়েশা আক্তার চার্লি, জাফর ইকবাল, ব্যাংকটির কালীগঞ্জ শাখার লোন অফিসার মেহেদি মুনিম,মার্কেটিং অফিসার সাজ্জাদ ইকবাল প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আইএফআইসি কালীগঞ্জ শাখার সহকারী কর্মকর্তা রাহামনি খানম। তারুণ্যের উৎসব অনুষ্ঠানে  শতাধিক  তরুণ শিক্ষার্থীদের মাঝে  অর্থিক সু-ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত ভবিষ্যৎ চ্যালেঞ্জ সর্ম্পকে বিস্তারিত তুলে ধরা হয়।
উল্লেখ্য, আইএফআইসি ব্যাংক বছরব্যাপী শহর থেকে প্রান্তিক পর্যায় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সাক্ষরতা বিষয়ক কার্যক্রম পরিচালনা করে আসছে।অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে উপহার এবং খাবার বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...