Saturday, January 24, 2026

রৌমারীতে চেক জালি”য়াতির মাম”লায় আব্দুল মান্নান গ্রেফ”তার

Date:

Share post:

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় চেক জালিয়াতির মামলায় আব্দুল মান্নান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, ২০২০ সালে ভাটার ইট সরবরাহের কথা বলে তিনি গ্রাহক জহুরুল ইসলাম (পিতা: মনিরুজ্জামান), সায়দাবাদ বাজার, জাদুরচর, রৌমারী — এর কাছ থেকে ১০ লাখ ৮০ হাজার টাকা নেন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও তিনি ইট সরবরাহ করেননি। পরে ২০২১ সালে টাকা বা ইট দিতে না পেরে তিনি গ্রাহককে একটি চেক প্রদান করেন। ব্যাংকে চেকটি জমা দিলে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ওই একাউন্টে কোনো টাকা নেই।

এ ঘটনায় জহুরুল ইসলাম চেক জালিয়াতির মামলা দায়ের করেন। মামলাটির রায়ে আদালত আব্দুল মান্নানকে দোষী সাব্যস্ত করেন।
গত (২৬ অক্টোবর) ওই মামলার রায়ের পর আজ ১২ নভেম্বর বিকাল ৪ ঘটিকার সময় তার নিজ ইটভাটা হাজিরহাট থেকে তাকে গ্রেফতার করে রৌমারী থানার পুলিশ৷ তার বাড়ি রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের ডাঙ্গুয়াপাড়া গ্রামে।রৌমারী থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক বলেন, আব্দুল মান্নান একজন ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে গ্রেফতার করা হয়েছে, আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।

ভুক্তভোগী জহুরুল ইসলাম বলেন, “সে একজন প্রতারক। দীর্ঘ পাঁচ বছর ধরে আমার টাকা দিয়ে ব্যবসা করছে, কিন্তু টাকা ফেরত দেয়নি। সে অনেক মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করেছে। ব্যাংকসহ তার নামে দশটিরও বেশি মামলা রয়েছে। আমি আমার টাকা ও তার শাস্তি কামনা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...