Saturday, January 24, 2026

কুয়াদায় বিএনপির উদ্যোগে বি”ক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:

সারাদেশে চলমান নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে কুয়াদায় রামনগর ইউনিয়নে ৭, ৮, ৯ ওয়ার্ড  বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বিকাল ৪ টার সময় কুয়াদা বাজারে এ বিক্ষোভ মিছিল ও  সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়ে ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। সারাদেশে যানবাহনে অগ্নিসংযোগসহ নৈরাজ্য ও সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসী ও দোসররা।

বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের দাঁত ভাঙা জবাব দেবে। রামনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল আজিজ এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, যশোর সদর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাবলু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদ, যুব দলের যুগ্ম আহবায়ক  মাজারুল ইসলাম রাজিব, আলমগীর হোসেন আলম,  রামনগর রামনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সিরাজ মোল্লা, মোস্তাফিজুর রহমান টগর,মাহসুদুর রহমান শামিম, নাসির উদ্দীন টনি। আরও  উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের সভাপতি লিটন সরদার, সাধারণ সম্পাদক আলিমুজ্জামান ডালিম, ৭ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলা, ৮ নং ওয়ার্ডে সভাপতি ডাঃ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, ৯ নং ওয়ার্ডে সাংগঠনিক সম্পাদক আকবার হোসেনসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...