
লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
রৌমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০টার দিকে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের দি গলা পাড়া সেলিমের বাড়িতে ১ এবং ৪ নং ওয়ার্ড মহিলা দলের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৮ কুড়িগ্রাম-৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমান।
উঠান বৈঠকে সভাপতিত্ব রৌমারী উপজেলা মহিলা দলের সভাপতি শিউলী পারভীন শিল্পী, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা বিএনপি’র সদস্য-সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
রৌমারী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনজুরুল ইসলাম মঞ্জু, রৌমারী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম আকন্দ, রৌমারী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরো, যাদুরচর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মতিউর রহমান মতি, রৌমারী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল হক সুজন, রৌমারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসাইন রানা,যাদুরচর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমানের সঞ্চালনায় ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপি এবং ইউনিয়ন শাখার সকল সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।



