Saturday, January 24, 2026

কালীগঞ্জে ২টি অ”বৈধ ইটভাটা গু”ড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তরের ভ্রা”ম্যমান আদা”লত

Date:

Share post:

হুমায়ুন কবির, কালীগঞ্জ,ঝিনাইদহ :
ঝিনাইদহের কালীগঞ্জে পৌর এলাকার মধ্যে ২ অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে যশোর পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কালীগঞ্জ পৌর এলাকার মধ্যে শিবনগরে অবস্থিত পিন্টু জামানের এইচ এম বি এম ব্রিকস ও ইশ্বরবা এলাকার আব্দুর রশিদ খোকন মিয়ার এ এম বি এম ব্রিকস নামে ইট ভাটায় অভিযান চালায় যশোর পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
এ সময় এস্কেভেটর দিয়ে ভাটা দুইটিতে ইট পোড়ানো গোল প্রাচীর এবং স্থায়ী চিমনি ভেঙে গুড়িয়ে দেয়। সকাল থেকে দুপুর পর্ষন্ত এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। অভিযানকালে যশোর পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ডাইরেক্টর মুনতাসির রহমানসহ কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, সরকারী বিধিমালায় পৌর এলাকার মধ্যে ইট ভাটা পরিচালনা করার নিয়ম নেই। আমরা গত ২৫ সেপ্টেম্বর পৌর এলাকার ৩ টি ভাটায় অভিযান চালিয়ে শুধু সিমানা প্রাচীর ভেঙে দেওয়া হয় এবং এই ভাটাগুলোর মালিকদের ইট ভাটার কার্যক্রম পরিচালনা না করতে নির্দেশনা দেওয়া হয়।
তারা সে মোতাবেক ভাটা পরিচালনা করবেন না বলে মুচলেকা দেন কিন্তু ভাটা মালিকগণ সেই নির্দেশনা অমান্য করে এই ২টি ভাটা অবৈধভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার কারনে আজকে এই ২টি ভাটা গুড়িয়ে দেওয়া হলো। এই ধরনের অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...